দলের প্রভাব খাটিয়ে ক্লাব জবরদখল করে রেখেছিল তৃণমূল নেতা, ক্লাব থেকে উদ্ধার সরকারি সামগ্রী সহ আবাস যোজনার নথি
ক্ষমতায় থাকাকালীন দীর্ঘদিন গ্রামের ডালপাড়া দেশপ্রাণপল্লী সেবা সংঘ প্রভাব খাটিয়ে দখল করে রাখার অভিযোগ ওঠে পূর্ব মেদি…
দলের প্রভাব খাটিয়ে ক্লাব জবরদখল করে রেখেছিল তৃণমূল নেতা, ক্লাব থেকে উদ্ধার সরকারি সামগ্রী সহ আবাস যোজনার নথি
ক্ষমতায় থাকাকালীন দীর্ঘদিন গ্রামের ডালপাড়া দেশপ্রাণপল্লী সেবা সংঘ প্রভাব খাটিয়ে দখল করে রাখার অভিযোগ ওঠে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কেশাপাট গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান বর্তমানে পঞ্চায়েত সমিতির সদস্য দিলীপ সাঁতরার বিরুদ্ধে, এমনকি এই ক্লাবের সম্পাদক পদেও আছেন তিনি। ক্লাবের তালা খুলে ভেতরে ঢুকে আলমারি খুলতেই চক্ষু চড়ক গাছ স্থানীয়দের। ২০২৩ - ২৪ এর বিভিন্ন সরকারি অনুদানের কম্বল থেকে শুরু করে সরকারি পোশাক ধুতি সহ আবাস যোজনার একাধিক ফর্ম উদ্ধার হয় ওই ক্লাব ঘর থেকে, উদ্ধার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও। এমনকি তৃণমূল নেতা তথা প্রাক্তন প্রধান দিলীপ সাঁতরার বিরুদ্ধে ক্লাবে প্রভাব খাটিয়ে কেউ সদস্য পদ নিতে চাইলে তার কাছ থেকে মোটা অংকের টাকাও দাবি করা হয় বলে অভিযোগ। রীতিমতো প্রভাব খাটিয়ে গ্রামের ক্লাবকে দলীয় কার্যালয়ে পরিণত করে রেখেছিল তৃণমূল পঞ্চায়েত তথা ক্লাবের সম্পাদক দিলীপ সাঁতরা।
সেই ক্লাব আজ গ্রামের লোকজন ক্লাবের সভাপতিকে সঙ্গে নিয়ে তালা খুলে ভেতরে ঢুকতেই চক্ষুচড়ক গাছ সকলের। ক্লাবের মধ্যে থাকা আলমারির ভেতর সরকারি নথিপত্র, গ্রাম পঞ্চায়েতের প্যাড সহ বিভিন্ন জিনিস উদ্ধার হয়। এ ক্লাবে বসেই সরকারি কাজের রফা হোতো বলে দাবি গ্রামবাসীদের। ক্লাবের মধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি উদ্ধার হয়।
ক্লাবের ছাদে বসে মধ্যপানো হয় বলে দাবি গ্রামবাসীদের, উদ্ধার হয় বেশ কয়েকটি মদের বোতল। গ্রামের লোকজন রাজনৈতিক ভেদাভেদ ছেড়ে পুনরায় ক্লাবকে গ্রামের সকল মানুষের ব্যবহারের জন্য দাবি জানান। এবং প্রাক্তন প্রধানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তারা।
একাধিক বাদ দিলীপ সাঁতরাকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি, এমনকি তার বাড়িতে গিয়ে ডাকলেও তিনি সাড়া দেননি।
পাঁশকুড়া থানার পুলিশ এসে সরকারি সামগ্রী উদ্ধার করে নিয়ে যায়।
No comments