সাইবার টিমের সাফল্য, ফিরল প্রতারণার টাকাসুতাহাটা থানা এলাকার এক বাসিন্দার সঙ্গে ১১ লক্ষ টাকার সাইবার প্রতারণা হয়। অভিযোগ পাওয়ার পর সুতাহাটা থানার সাইবার টিম দ্রুত তদন্ত শুরু করে এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে প্রতারিত অর্থের …
সাইবার টিমের সাফল্য, ফিরল প্রতারণার টাকা
সুতাহাটা থানা এলাকার এক বাসিন্দার সঙ্গে ১১ লক্ষ টাকার সাইবার প্রতারণা হয়। অভিযোগ পাওয়ার পর সুতাহাটা থানার সাইবার টিম দ্রুত তদন্ত শুরু করে এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে প্রতারিত অর্থের মধ্যে ৯ লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে আদালতের নির্দেশ অনুযায়ী উদ্ধার হওয়া ৯ লক্ষ টাকা ভুক্তভোগীর অ্যাকাউন্টে সফলভাবে ফেরত প্রদান করা হয়েছে। বাকি অর্থ উদ্ধারের লক্ষ্যে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা ও তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আজ ২৬শে মে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অংশুমান সাহার উপস্থিতিতে ভুক্তভোগীর হাতে প্রতীকী চেক তুলে দেওয়া হয়। তিনি জানান, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সর্বদা সাধারণ মানুষের পাশে রয়েছে। কোনো ধরনের সাইবার প্রতারণার শিকার হলে দ্রুত নিকটবর্তী থানায় যোগাযোগ করুন অথবা National Cyber Crime Helpline 1930 নম্বরে ফোন করুন।

No comments