Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া উন্নয়ন পর্ষদে চেয়ারম্যান জ্যোতির্ময় কর পদত্যাগ করলেন। একইসঙ্গে ইস্তফা দিলেন সংস্থার দুই ভাইস চেয়ারম্যান সাধন জানা ও শেখ সুফিয়ান

রাজ্যে সরকারের পালাবদলের পরেই হলদিয়া উন্নয়ন পর্ষদে চেয়ারম্যান জ্যোতির্ময় কর পদত্যাগ করলেন। একইসঙ্গে ইস্তফা দিলেন সংস্থার দুই ভাইস চেয়ারম্যান সাধন জানা ও শেখ সুফিয়ান।রাজ্যের ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা শপথ গ্রহণ হবে আগামী ৯ মে তার…

 




 রাজ্যে সরকারের পালাবদলের পরেই হলদিয়া উন্নয়ন পর্ষদে চেয়ারম্যান জ্যোতির্ময় কর পদত্যাগ করলেন। একইসঙ্গে ইস্তফা দিলেন সংস্থার দুই ভাইস চেয়ারম্যান সাধন জানা ও শেখ সুফিয়ান।

রাজ্যের ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা শপথ গ্রহণ হবে আগামী ৯ মে তার আগেই সব শেষ হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পদ থেকে  পদত্যাগ করলেন। হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময়কর এবং ভাইস চেয়ারম্যান সাধন জানাও শেখ সুফিয়ান। জানা যায় অষ্টাদশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হয়েছে নতুন সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হবে । শপথ গ্রহণ ৯ই মে , তার আগেই শিল্পশহরে উন্নয়নের জন্য উন্নয়ন পর্ষদ বাম আমলের প্রতিষ্ঠিত হয়েছিল। সেই উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময়কর ও ভাইস চেয়ারম্যান এর পর থেকে পদত্যাগ করলেন সাধন জানা ও শেখ সুফিয়ান ।

২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পরই তিন শীর্ষ পদাধিকারী পদত্যাগ করলেন। রাজ্যের নগরোন্নয়ন দফতর ও হলদিয়া উন্নয়ন পর্ষদের চিফ এক্সিকিউটিভ অফিসার কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তাঁরা। প্রবীণ রাজনীতিক জ্যোতির্ময় কর একসময় তৃণমূল সরকারের সমবায়মন্ত্রী ছিলেন। ২০২২ সালে তাঁকে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব দেয় তৃণমূল সরকার। জ্যোতির্ময় কর বলেন, “ভোটে তৃণমূলের পরাজয়ের পরে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছি। আমার সময়ে হলদিয়া উন্নয়ন পরিষদের একাধিক উন্নয়নের কাজ হয়েছে”।চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ রাজ্য সরকারের মনোনীত। নগরোন্নয়ন দফতর থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সিইও দৈনন্দিন কাজ দেখবেন। নতুন বিজেপি সরকার শীঘ্রই হলদিয়া উন্নয়ন পর্ষদ নতুন বোর্ড গঠন করবে। হলদিয়ার মানুষের দাবি ডবল ইঞ্জিন সরকার যেমন রাজ্যের উন্নয়ন করবে ঠিক তেমনি ভাবেই হলদিয়া শিল্পাঞ্চল এলাকার উন্নয়ন করা সম্ভব হবে হলদিয়ার ভুমিপুত্র যদি দায়িত্ব পায় সেদিকেও ডবল ইঞ্জিন সরকারের দায়িত্বে আসবেন তার দৃষ্টি আকর্ষণ করলেন, বিভিন্ন চায়ের দোকানে এখন একটাই আওয়াজ আমরা চাই হলদিয়ার ভূমিপুত্র হলদিয়া উন্নয়ন পর্ষদের দায়িত্বে এলেই তবে এই হলদিয়াটাকে ভালবাসবে হলদিয়ার উন্নয়ন আরো এগিয়ে যাবে।

No comments