Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রক্তদান শিবির

গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রক্তদান শিবির প্রচন্ড তাপপ্রবাহ চলছে রক্তের যোগান যোগাতে এগিয়ে এলেন সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত। প্রতি বছরই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রক্তদান শিবির করে থাকেন। মুমূর্ষ এব…

 



গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রক্তদান শিবির 

প্রচন্ড তাপপ্রবাহ চলছে রক্তের যোগান যোগাতে এগিয়ে এলেন সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত। প্রতি বছরই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রক্তদান শিবির করে থাকেন। মুমূর্ষ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য এই রক্তদান শিবির। সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত  ২৯ জন সদস্যের উপস্থিতিতে প্রায় ৩০০ জন রক্তদান শিবিরে রক্ত দান করলেন। আজকের এই শিবিরের উদ্বোধন করেন হলদিয়া বিধানসভার বিধায়ক প্রদীপ কুমার বিজলী, ছিলেন প্রধান সোমনাথ মান্না সহ অন্যান্য গ্রামপঞ্চায়েত সদস্য সদস্যবৃন্দ। শিবিরে রক্ত সংগ্রহ করেন হলদিয়া মহকুমার হাসপাতাল এবং চৈতন্যপুর থ্যালাসেমিয়া । গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমনাথ মান্না বলেন রক্ত কোন মেশিনে বা কোন কারখানায় উৎপন্ন হয় না, মানব দেহে উৎপন্ন রক্ত এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত করার মধ্য দিয়ে মুমূর্ষ্য, থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জীবন বাঁচানো সম্ভব হয়। তাদের জন্যই এই রক্তদান শিবির।

No comments