Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রাক্তন চেয়ারম্যান পৌরসভায় ঢুকতেই বিজেপি কর্মীদের গো ব্যাক শ্লোগান অবশেষে ছত্র ভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ

প্রাক্তন চেয়ারম্যান পৌরসভায় ঢুকতেই বিজেপি কর্মীদের গো ব্যাক শ্লোগান অবশেষে ছত্র ভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ পূর্ব মেদিনীপুর জেলার শিল্পসহ হলদিয়া পৌরসভার ২০২২ সালে ৫ই সেপ্টেম্বর পৌর বোর্ডের মেয়াদ শেষ হয়েছিল তার আগেই ২০২১ সালে…

 



প্রাক্তন চেয়ারম্যান পৌরসভায় ঢুকতেই বিজেপি কর্মীদের গো ব্যাক শ্লোগান অবশেষে ছত্র ভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ 

পূর্ব মেদিনীপুর জেলার শিল্পসহ হলদিয়া পৌরসভার ২০২২ সালে ৫ই সেপ্টেম্বর পৌর বোর্ডের মেয়াদ শেষ হয়েছিল তার আগেই ২০২১ সালে ১৫ই জানুয়ারি হলদিয়া পৌরসভার চেয়ারম্যান শ্যামল আদক তার পদ থেকে ইস্তফা দিয়েছিল। ২০২১ সালে ১৫ই মার্চ   মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন শ্যামল কুমার আদক, সত্যব্রত দাস এবং জেলা পরিষদের সদস্য আনন্দময় অধিকারী। 

(বিজেপিতে যোগদান করেছিলেন মুকুল রায় হাত ধরে)

https://www.haldiabandar.in/2021/03/blog-post_106.html

লিংকে ক্লিক করুন

অনেকটা জল গড়িয়ে গেছে রাজ্যের নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে যা মুখ্যমন্ত্রী হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। প্রথম পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক সভা হলদিয়া ভবনে হয়েছিল। জানা গেছেন আগামী নভেম্বর মাসে হলদিয়া পৌরসভা নির্বাচন।  দায়িত্ব দিয়ে গিয়েছিলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলীকে। এই মুহূর্তে হলদিয়া পৌরসভা অ্যাডমিনিস্ট্রেটর হলদিয়ার এসডিও রয়েছেন।  চার বছর হলদিয়া পৌরসভার পৌর নাগরিক পরিষেবা পায়নি জনপ্রতিনিধি বিধায়ক হিসেবে হলদিয়ার এসডিও তথা পৌরপ্রসাশক কে সহযোগিতা করা। যাতে পৌর নাগরিক এই সময়কালে বুঝতে না পারে যে দীর্ঘ চার বছর তারা পরিষেবা থেকে বঞ্চিত আর তার জন্য এই কয়েকটি মাছ প্রতিনিয়ত পৌর প্রশাসকের  সাথে আলোচনা করে হলদিয়া পৌরসভার ২৯ টি ওয়ার্ডের নিকাশি রাস্তা জল বিদ্যুৎ পৌর পরিষেবা যাতে পায় তার ব্যবস্থা করা। তার জন্যই ২৫ শে মে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশক্রমেই হলদিয়া পৌরসভা এসেছিলেন প্রদীপ কুমার বিজলী।

 শ্যামল আদক চেয়ারম্যান থাকাকালীন চেয়ারম্যান ইন কাউন্সিলর সত্যব্রত দাসকে বিধায়ক পাশে রেখেই তিনি জানিয়েছিলেন হলদিয়ার উন্নয়নের কাজ অব্যাহত রাখতে হবে। আজকের ২৯শে মে শুক্রবার হলদিয়া পৌরসভার গেটে ঢুকলেন প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদক। 

জানাযায়  পৌরসভা বোর্ড শেষ হওয়ার পর সেই সময়কালে অর্থাৎ চেয়ারম্যান থাকাকালীন শ্যামল আদক সহ পৌর মোড়ের কি কি কার্যকলাপ হয়েছিল তার সমস্ত ফাইল পুলিশ নিয়ে গিয়েছিল তদন্তের জন্য। অনেক উন্নয়নের কাজ ব্যাঘাত হয়েছিল ফাইল গুলি চলে যাবার জন্য।

আগামী পৌরসভা নির্বাচনে ভাবি চেয়ারম্যান কি শ্যামল আদক, কিন্তু হলদিয়া পৌরসভার গেটে বিজেপি কর্মীদের বিক্ষোভ গো ব্যাক স্লোগান শ্যামল আদক তার ফলেই পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করল লাঠির ঘা পড়লো যারা আজকের অন্নপূর্ণা যোজনা ফর্ম আনতে এসেছিলেন অথবা পৌরসভার হোল্ডিং ট্যাক্স দিতে এসেছিলেন সাধারণ পাবলিক মার খেলেন পুলিশ তাদের তুলে নিয়ে গেল। এই হচ্ছে রাজনীতির  যখন যে দলের ক্ষমতায় থাকে তখনই সে রাজা। একটা সময় আমরা দেখেছিলাম ২০২২ সালে৫ সেপ্টেম্বর বোর্ডের মেয়াদ শেষ হয়েছিল।  আজ ২৯ মে কালো ঝকঝকে প্রাক্তন চেয়ারম্যানের গাড়ি পৌরসভার ঢুকতেই বিজেপি কর্মীরা গো ব্যাক স্লোগান জয় শ্রী রাম মুখরিত হলো হলদিয়া পৌরসভা। নভেম্বর মাসে পৌরসভা নির্বাচন আর আজকের প্রাক্তন চেয়ারম্যান পৌরসভা ঢুকতেই যেন নির্বাচনের বেশি বাকি নেই সমস্ত মানুষ দীর্ঘ চার বছর তাদের ক্ষোভ উগরে দিলেন। আজকের শ্যামল আদক অর্থাৎ প্রাক্তন চেয়ারম্যানের গাড়ি ঘিরে। 

সূত্রে জানা যায় কেনই বা এসেছিলেন পৌরসভাতে শ্যামল আদক তাহলে কি এখন থেকেই পৌরসভার কর্মীদের সঙ্গে যোগাযোগ করে আগামী দিনে পৌরসভার ক্ষমতা আসতে চাইছে? আমরা দেখতে পাই  বর্তমান বিধায়ক প্রদীপ বিজলীর সঙ্গে ঘুরতে এবং পৌরসভায় এসে বিধায়কের পাশে বসতে সত্যব্রত দাস কে। বিজেপির এককর্মী বলেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন কেবলমাত্র বিধায়ক আসবে পৌরসভায় পৌর প্রশাসককে সহযোগিতা করার জন্য। তাহলে কেন শ্যামল আদকের সময় চেয়ারম্যান ইন কাউন্সিল সত্যব্রত দাস বিধায়কের হাত ধরে আসবে ।আবার কি পৌরসভায় ঢুকতে চাইছে। আমরা যে আশায় প্রদীপ বিজলীকে ভোট দিয়েছি হলদিয়ার মানুষ স্বাধীনতা সংগ্রামের পর এত ভোট দেওয়া হয়েছে যার এর আগে কোন জনপ্রতিনিধি এত ভোট পায়নি। সকলের আশা হলদিয়া শিল্পাঞ্চল গড়ে উঠবে হলদিয়ার মানুষ দুটো হাত নয় এক হাতের কাজ চাইবে এবং জনগণের পাশে দাঁড়িয়ে কণ্ঠ রোদ নয় খোলা কন্ঠে কথা বলতে পারবে। 

তবে আজকের বিরল দৃশ্য পুলিশের লাঠিচার্জ এক সময় আমরা বিরোধী বিজেপি বর্তমান মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বারবার বলতেন পুলিশ দলদাসে পরিণত হয়েছে। আজকের  কিছুটাই প্রতিফলিত হলো শাসক দলের কথাই পুলিশ চলে। পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী কার কথায় আজকে সাধারণ মানুষের উপর লাঠি পড়ল। সাধারণ মানুষ কে ধরে নিয়ে যাওয়া হলো তাদের অপরাধ আজকের দিনে হলদিয়া পৌরসভাতে অন্নপূর্ণা যোজনা অথবা হোল্ডিং ট্যাক্সের টাকা জমা দিতে আসা অথবা জন্ম-মৃত্যু সার্টিফিকেটের জন্য আজকের দিনে আসা। সবটাই আজকের দিনে ওই সকল মানুষের কপালে দুঃখই লেখা ছিল। যতই সরকার পরিবর্তন হোক পুলিশ কিন্তু দলদাসেই থাকে। তারা স্বাধীনভাবে কাজ করার কখনোই সুযোগ পায় না। আজকের এই ঘটনায় হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলীকে ফোন করা হলে ফোনে পাওয়া যায়নি বলে সূত্রে জানা যায়।

হলদিয়া উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত প্রতিবাদী মঞ্চের সভাপতি গজেন্দ্রনাথ মাইতি বলেন আজকের এই ঘটনা ক্ষমতার লড়াই, যার ফলে দলের ভাব মূর্তি নষ্ট হলো। 

No comments