বন্যা প্রতিরোধ সভা
আগামী বর্ষার পূর্বেই নিকাশী খাল ও ব্রীজ তৈরির জন্য যে খালগুলির ভেতরে ক্রশবাঁধ দেওয়া হয়েছে, সেই ক্রশবাঁধগুলি সম্পূর্ণরূপে অপসারণ,সমস্ত নিকাশী খালগুলিতে জমে থাকা কচুরিপানা অবিলম্বে পরিষ্কার, দেনান খালের সাথে দে…
বন্যা প্রতিরোধ সভা
আগামী বর্ষার পূর্বেই নিকাশী খাল ও ব্রীজ তৈরির জন্য যে খালগুলির ভেতরে ক্রশবাঁধ দেওয়া হয়েছে, সেই ক্রশবাঁধগুলি সম্পূর্ণরূপে অপসারণ,সমস্ত নিকাশী খালগুলিতে জমে থাকা কচুরিপানা অবিলম্বে পরিষ্কার, দেনান খালের সাথে দেহাটি খালকে সংযুক্তি ঘটিয়ে অবিলম্বে দেনান-দেহাটি জলনিকাশী প্রকল্পের পূর্ণাঙ্গ রূপায়ণ, অকেজো স্লুইসগেটগুলির সাটার পরিবর্তন সহ বন্যা প্রতিরোধ ও জলবন্দী পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন দাবীতে আজ উত্তর জিঞাদা হাইস্কুলে কৃষক সংগ্রাম পরিষদের উদ্যোগে এক বন্যা প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল বক্তব্য রাখেন পরিষদের সম্পাদক তথা পূর্ব মেদিনীপুর জেলা বন্যা ভাঙন প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি গোপাল সামন্ত। এছাড়াও সবাই উপস্থিত ছিলেন পরিষদের কার্যকরী সভাপতি বিশ্বরূপ অধিকারী সহ-সভাপতি প্রতাপ সামন্ত সহ-সম্পাদক গোবিন্দ পড়িয়া প্রমুখ। সভা থেকে জুন মাসের প্রথম সপ্তাহে উপরোক্ত দাবীতে বিডিও এবং সেচ দপ্তরের এসডিও'দের নিকট গণ ডেপুটেশন দেওয়ার কর্মসূচি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

No comments