শান্তি সম্প্রীতি বজায় রাখতে সিপিআইএমের পক্ষ থেকে ডেপুটেশনঅষ্টাদশ বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটছে এবং তারই সাথে রাজ্যে নতুন মন্ত্রিসভা গঠনে পর হাইকোর্টের ১৯৫০ সালের নির্দেশনামা কার্যকরী করেছেন…
শান্তি সম্প্রীতি বজায় রাখতে সিপিআইএমের পক্ষ থেকে ডেপুটেশন
অষ্টাদশ বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটছে এবং তারই সাথে রাজ্যে নতুন মন্ত্রিসভা গঠনে পর হাইকোর্টের ১৯৫০ সালের নির্দেশনামা কার্যকরী করেছেন। বর্তমান সেই সরকারের আমলে প্রকাশ্যে পশু হত্যা নিয়ে যে নির্দেশিকা তা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সামনে মুসলিম ভাইদের বড় পরব সে নিয়ে যাতে কোনো রকমে বিশৃঙ্খলা না হয় তার জন্য আজ পূর্ব মেদিনীপুর জেলা সিপিআইএম পার্টি পক্ষ থেকে হলদিয়া সিপিআইএম জোনাল পার্টির উদ্যোগে ভবানীপুর থানা অফিস ইনচার্জের কাছে একটি স্মারকলিপি প্রতিনিধি মুলক জমা দেন। আজকের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলী সদস্য পরিতোষ পট্টনায়ক, অচিন্ত্য শাসমল ও হলদিয়া গ্রামীণ সিপিআইএম নেতৃত্ব অমিতাভ পাল প্রমূখ।

No comments