Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিড়াল কে বাঁচাতে ঘটনাস্থলের দমকলের ইঞ্জিন ১

বিড়াল কে বাঁচাতে ঘটনাস্থলের দমকলের ইঞ্জিন ১বিড়াল খুবই আরাম প্রিয় একটি প্রাণী। একে "বাঘের মাসি" বলে ডাকা হয়। অনেকে বিড়াল পোষে ইদুর মারার জন্য তাছাড়া দুধ মাছ মাংস বিড়ালের প্রিয় খাদ্য। বিড়াল খুব মিশুকে প্রাণী।শহরব…

 



বিড়াল কে বাঁচাতে ঘটনাস্থলের দমকলের ইঞ্জিন ১

বিড়াল খুবই আরাম প্রিয় একটি প্রাণী। একে "বাঘের মাসি" বলে ডাকা হয়। অনেকে বিড়াল পোষে ইদুর মারার জন্য তাছাড়া দুধ মাছ মাংস বিড়ালের প্রিয় খাদ্য। বিড়াল খুব মিশুকে প্রাণী।শহরবাসীদের অনেকেই পোষা প্রাণী হিসেবেই বিড়াল পোষেন। এটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয়  গৃহপালিত প্রাণী।

হলদিয়া টাউনশিপের এইচএফসি'র সেক্টর-৮  বি-১-১২ - তিন তলার কার্নিশে শুক্রবার সকাল থেকে একটি বিড়ালের বাচ্চা কোনভাবে আটকে যায়। স্থানীয় মানুষের সহযোগিতায় রাতে সেটাকে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু বিপদজনক জায়গায় থাকার জন্য তাকে উদ্ধার করা যায়নি।

কতিপয় মানুষের সহযোগিতায় খবর দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের দমকল বিভাগে। আজ ২৯শে মে শুক্রবার বিকেলে চিরঞ্জীবপুর থেকে দমকলের ৭ জনের টিম একটি ইঞ্জিন নিয়ে আসে । টিমের ইনচার্জ ছিলেন এস.আই.  ইন্দ্রজিৎ দাস । তাঁর নেতৃত্বে ছোট্ট বিড়াল ছানাটিকে উদ্ধার করা সম্ভব হয় এবং সুযোগ বুঝে দৌড়ে বাগানে পালিয়ে নতুন জীবন লাভ করে। সেই মুহূর্তে উপস্থিত সকলের মধ্যে আনন্দ উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। এই কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেন এইচএফসি কর্তৃপক্ষ, স্থানীয় বিধায়ক প্রদীপ কুমার বিজলী, বিশিষ্ট সমাজসেবী আশিস লাহিড়ী, সাংবাদিক আরিফ ইকবাল খান, সাংবাদিক তাপস ঘোষ, সমাজসেবী সুব্রত দে, সাংবাদিক মণিকা দাস প্রমুখ।

No comments