ইন্ডিয়ান অয়েলের সহযোগিতায় এগরায় চালু হলো ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স পরিষেবা
এগরা মহকুমা ও সংলগ্ন এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের বিশেষ সহযোগিতায় আজ বিকেলে এগরা মহকুমা শাসকের ক…
ইন্ডিয়ান অয়েলের সহযোগিতায় এগরায় চালু হলো ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স পরিষেবা
এগরা মহকুমা ও সংলগ্ন এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের বিশেষ সহযোগিতায় আজ বিকেলে এগরা মহকুমা শাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল একটি অত্যাধুনিক ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স পরিষেবা।
এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে এক ঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতি লক্ষ্য করা যায়। সবুজ পতাকা নেড়ে এই পরিষেবার সূচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী
শিশির অধিকারী, এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী, পূর্ব মেদিনীপুরের জেলা শাসক নিরঞ্জন কুমার, জেলা পুলিশ সুপার অংশুমান সাহা, এগরার মহকুমা শাসক করমভির কেশভ। এছাড়াও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং ইন্ডিয়ান অয়েলের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা জানান, এই ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্সটি শুধুমাত্র রোগী পরিবহণই করবে না, বরং প্রত্যন্ত এলাকায় গিয়ে প্রাথমিক চিকিৎসা ও জরুরি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইন্ডিয়ান অয়েলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলা শাসক নিরঞ্জন কুমার।
বিধায়ক দিব্যেন্দু অধিকারী বলেন, "এগরা মহকুমার বহু মানুষ প্রত্যন্ত গ্রামে বাস করেন, যেখান থেকে হসপিটালে পৌঁছাতে সময় লেগে যায়। এই ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্সটি সেইসব এলাকার মানুষের জন্য লাইফ-লাইন হয়ে উঠবে।"
No comments