Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দ্রুত আন্ডারপাস নির্মাণের দাবীতে খড়্গপুরের ডি.আর.এম.কে ভোগপুর স্টেশনে স্মারকলিপি পেশ

দ্রুত আন্ডারপাস নির্মাণের দাবীতে খড়্গপুরের ডি.আর.এম.কে ভোগপুর স্টেশনে স্মারকলিপি পেশসংবাদদাতা- নারায়ন চন্দ্র নায়ক : দক্ষিণ পূর্ব রেলওয়ের ভোগপুর স্টেশনে আজ সকালে খড়্গপুরের ডি.আর.এম. সিগন্যাল সমস্যা সমাধানের লক্ষ্যে হঠাৎ পরিদর্…

 




দ্রুত আন্ডারপাস নির্মাণের দাবীতে খড়্গপুরের ডি.আর.এম.কে ভোগপুর স্টেশনে স্মারকলিপি পেশ

সংবাদদাতা- নারায়ন চন্দ্র নায়ক : দক্ষিণ পূর্ব রেলওয়ের ভোগপুর স্টেশনে আজ সকালে খড়্গপুরের ডি.আর.এম. সিগন্যাল সমস্যা সমাধানের লক্ষ্যে হঠাৎ পরিদর্শনে এলে 'ভোগপুর রেলওয়ে স্টেশন লেভেল ক্রসিং ও উন্নয়ন কমিটি'র পক্ষ থেকে দ্রুত আন্ডারপাস নির্মাণের দাবীতে স্মারকলিপি দেওয়া হয়। ভোগপুর স্টেশনে স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন-কমিটির  সভাপতি সুখেন্দু শেখর জানা, সহ-সভাপতি মধুসূদন বেরা ও সুজিত রায়, যুগ্ম সম্পাদক চন্দন সামন্ত প্রমূখ। রেল দপ্তরের ওই পরিদর্শনের টিমে ডি.আর.এম. ললিত মোহন পান্ডে ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার (পূর্ব) সন্তোষ কুমার,পাঁশকুড়ার অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ইঞ্জিনিয়ার প্রফুল্ল কুমার রাউত প্রমূখ।

        প্রসঙ্গত উল্লেখ্য,স্থানীয় জনসাধারণের দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতে ভোগপুর স্টেশন সংলগ্ন স্থানে রেল দপ্তর কয়েক মাস আগে ক্যাটেল ক্রসিং নির্মানের ওয়ার্ক অর্ডার ইস্যু করেছিল। কিন্তু আড়াই মিটার চওড়া ও আড়াই মিটার উচ্চতা বিশিষ্ট গবাদিপশু যাতায়াতের জন্য ঐ ক্যাটেল ক্রসিং নামে আন্ডারপাস নির্মাণের কাজের ধরন নিয়ে অখুশি স্থানীয় বাসিন্দারা। আধিকারিকের বক্তব্য থেকে জানা গিয়েছে, খুব বেশি হলে ওই আন্ডারপাস দিয়ে সাইকেল/মোটরসাইকেল/গবাদি পশু সহ টোটো যাতায়াত করতে পারবে। ওই পরিপ্রেক্ষিতে কমিটির পক্ষ থেকে ডি.আর.এম. সহ রেল দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের নিকট ক্যাটেল ক্রসিং নয়,দ্রুত আন্ডারপাস নির্মাণ করার দাবী জানিয়ে ডেপুটেশন ও স্মারকলিপি পেশ করা হয়। 

        কমিটির সভাপতি সুখেন্দু শেখর জানা ও সহ-সভাপতি মধুসূদন বেরা বলেন,এলাকার মানুষজনের দীর্ঘদিনের দাবী ছিল,রেল লাইনের দুই দিক এলাকার জনসাধারণের প্রয়োজনে ব্যবহৃত অ্যাম্বুলেন্স,মারুতি ভ্যান,মালপত্র পরিবহনের ছোট গাড়ি যাতায়াত করতে পারে এমন ব্যবস্থা যুক্ত আন্ডারপাস নির্মাণের। কিন্তু দপ্তরের ওই সিদ্ধান্তে এলাকার সার্বিক সমস্যার সমাধান হবে না। চওড়া এবং উচ্চতা খানিকটা বাড়িয়ে অন্তত ১২ ফুট চওড়া ও ১২ ফুট উচ্চতা বিশিষ্ট আন্ডারপাসের জন্য নতুন করে ওয়ার্ক অর্ডার দেওয়া হোক। 

         রেল দপ্তরের আধিকারিকরা কমিটির প্রতিনিধি দলকে জানান,জনসাধারণের ওই দাবীকে মান্যতা দিয়ে ১৬ ফুট চওড়া ও ১২ ফুট উচ্চতা বিশিষ্ট আন্ডারপাস নির্মাণের বিষয়ে রেল দপ্তর ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। শীঘ্রই ওই কাজের ওয়ার্ক অর্ডার ইস্যু করা হবে।

          নাগরিক সুরক্ষা কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক, রেল দপ্তরের উপরোক্ত সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলেন, আর কাল-বিলম্ব না করে দ্রুত ভোগপুর স্টেশনে আন্ডারপাস নির্মাণের কাজ শুরু করা হোক।


 

No comments