Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দূষণ এড়াতে১৬ কোটি টাকা খরচ করে বসানো হচ্ছে উইণ্ড স্ক্রিন

দূষণ এড়াতে১৬ কোটি টাকা খরচ করে বসানো হচ্ছে উইণ্ড স্ক্রিনহলদিয়া শিল্পাঞ্চল দূষণের প্রভাব কমাতে বন্দর কর্তৃপক্ষের নতুনত্ব পরিকল্পনা। বন্দরের ভিতরে কয়লা ম্যাঙ্গানিজ বিভিন্ন রাসায়নিক দ্রব্য জাহাজে করে এসে পৌঁছায় তারপরে লোডিং আনল…

 


দূষণ এড়াতে১৬ কোটি টাকা খরচ করে বসানো হচ্ছে উইণ্ড স্ক্রিন

হলদিয়া শিল্পাঞ্চল দূষণের প্রভাব কমাতে বন্দর কর্তৃপক্ষের নতুনত্ব পরিকল্পনা। বন্দরের ভিতরে কয়লা ম্যাঙ্গানিজ বিভিন্ন রাসায়নিক দ্রব্য জাহাজে করে এসে পৌঁছায় তারপরে লোডিং আনলোডিং এর সময় উড়ে গিয়ে বিভিন্ন জায়গায় সারা হলদিয়া ছড়িয়ে পড়ে। বন্দরের এই কয়লা ম্যাঙ্গানিজ বিভিন্ন ডাস্ট যাতে বাইরে না যেতে পারে তার জন্য অভিনব উদ্যোগ নিলেন হলদিয়া বন্দর কর্তৃপক্ষ।

রাস্তার ধার জুড়ে বসছে এক বিশাল পাঁচিল। মাটি থেকে বেশ অনেকটাই উঁচু। এমন প্রাচীর আগে কখনও দেখেনি হলদিয়াবাসী। শিল্প শহরে বেড়েছে কৌতূহল। আসলে কী এই পাঁচিল? হলদিয়া বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে, এই পাঁচিল বসাতে খরচ হচ্ছে কোটি কোটি টাকা। আসলে দূষণ থেকে হলদিয়াকে বাঁচাতেই এই ব্যবস্থা। শিল্পশহর হলদিয়ার সবচেয়ে বড় সমস্যা বায়ু দূষণ। এবার শিল্প শহরে দূষণ রুখতে উদ্যোগী হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। এই এলাকায় থাকা একাধিক কারখানায় প্রতিদিন প্রায় ৫০০০ পণ্যবাহী গাড়ি যাতায়াত করে। শিল্প শহরে এই দূষণের মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছিল যে, কেন্দ্রীয় সরকারের। বন্দর থেকে কয়লা, ম্যাঙ্গানিজ, লোহা, মাটি বোঝাই করে বিভিন্ন গাড়ি কারখানায় সরবরাহ করে। কিন্তু এগুলি পরিবহনের সময়ে বাতাসে ধূলিকণার মাত্রা বেড়ে যায়। সেই দূষণ রুখতেই ডাস্টস্ক্রিন বসানো হচ্ছে। বসানো হচ্ছে উইন্ড স্ক্রিন। মাটি থেকে অনেকটা উঁচু পাঁচিলের মতো দেখতে এই স্ক্রিন। কি বললেন বন্দর কর্তৃপক্ষ।

No comments