আইপ্যাককে ধন্যবাদ জানানো উচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর,- সুপ্রকাশ
আইপ্যাককে ধন্যবাদ জানানো উচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, বলেন সুপ্রকাশ। তিনি বলেন- মন্ত্রিত্ব, সাংসদ, চেয়ারম্যান, দলীয় পদ ছেড়েছিলেন অধিকারীরা শুধুমাত…
আইপ্যাককে ধন্যবাদ জানানো উচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর,- সুপ্রকাশ
আইপ্যাককে ধন্যবাদ জানানো উচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, বলেন সুপ্রকাশ। তিনি বলেন- মন্ত্রিত্ব, সাংসদ, চেয়ারম্যান, দলীয় পদ ছেড়েছিলেন অধিকারীরা শুধুমাত্র আইপ্যাক এর জন্য। হাইপ্যাক এর সাথে সমঝোতা না করে বিরোধিতা করেছিলেন তাই আজ তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। তার এই সিদ্ধান্তকে 'সাহসী সিদ্ধান্ত' বলেও মন্তব্য করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি। জেলার মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা আবার নিজের জেলা পূর্ব মেদিনীপুর, নিজের শহর কাঁথির। স্বাভাবিকভাবেই খুশি সুপ্রকাশ গিরি। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। তবে দলবদলের কোন ভাবনা তার মধ্যে নেই বলে স্পষ্ট জানিয়েছেন যুব এই তৃণমূল নেতা। রাজ্যের তৃণমূল কংগ্রেসের শোচনীয় ফলের জন্য আইপ্যাককে দায়ী করেছেন তিনি। পাশাপাশি দলের বেশী করে আইপ্যাক নির্ভরতার জন্য দল ভুগেছে। বলেছেন কাঁথি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান। ১৫ বছর ক্ষমতায় থাকার পর এতজন সাংসদ, ২০০ জনের বেশি বিধায়ক থেকে ৮০ জন বিধায়ক হয়ে যাওয়াকে 'বিপর্যয়' বলে উল্লেখ করেন তিনি। দল অনেক জায়গায় ভুল সিদ্ধান্ত নিয়েছে। কে খাঁটি আর কে নকল ১৫ বছরে দল ঠিক করতে পারেনি। বললেন কাঁথি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। উদাহরণ হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেন তিনি। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আর কারুর মুখ দেখে আমরা লড়াই করতে প্রস্তুত নই। আর কারোর ওপর তৃণমূল কর্মী সমর্থকদের ভরসা নেই। জোর গলায় বলেছেন সুপ্রকাশ গিরি।

No comments