বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই সুতাহাটায় হোড়খালি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস প্রতিনিধিদের মিষ্টিমুখ করালেন বিজেপিরাজ্যে দুই দফার অষ্টাদশ বিধানসভা ২৩ এবং ২৯ শে এপ্রিল অনুষ্ঠিত হয়। ৪ঠা মে ভোট গণনার পরেই তৎকালীন শাসক দল তৃণমূ…
বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই সুতাহাটায় হোড়খালি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস প্রতিনিধিদের মিষ্টিমুখ করালেন বিজেপি
রাজ্যে দুই দফার অষ্টাদশ বিধানসভা ২৩ এবং ২৯ শে এপ্রিল অনুষ্ঠিত হয়। ৪ঠা মে ভোট গণনার পরেই তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসকে ধরাশায়ী করে গেরুয়া ঝড়ে অব্যাহত দুই তৃতীয়াংশ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। গত ৯ মে ২৫শে বৈশাখ বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী, সারা হলদিয়া শহর রাজ্যে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা সৌজন্য মিষ্টিমুখ করাচ্ছেন সকলকেই শিল্পসহ হলদিয়া বিধানসভার বিধায়ক প্রদীপ কুমার বিজলী সমস্ত কর্মীদের নির্দেশ দিয়েছিলেন কমলা আবির কপালে দিন একটি করে মিষ্টিমুখ করান আর বলুন আপনারা আমাদেরকে অনেক মেরেছেন আর মারবেন না। এই বার্তা নিয়েই বিজেপি কর্মীরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং শিল্প শহরের বিভিন্ন গেটে গিয়ে মিষ্টিমুখ এবং কমলা আবির পরিয়ে দিচ্ছেন। সুতাহাটা থানার অন্তর্গত হোড়খালী গ্রাম পঞ্চায়েত অফিসেই সেই ছবি ধরা পড়ল। সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত অনেকগুলি পঞ্চায়েত অফিস রয়েছে কিন্তু হোড় খালি গ্রাম পঞ্চায়েতে প্রধান আঞ্জুমান বিবি যেখানেই বসতেন পিছনে তৎকালীন রাজ্য সরকারের বিশ্ববাংলা লোঘো ছিল। বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় এসে সরকারের লোগো আগের মতই অশোকস্তম্ভ রাখার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ বিশ্ব বাংলা পরিবর্তে অশোক স্তম্ভ ব্যবহার করা হবে। সেই ধরনের একটি ছবি আমরা দেখতে পেলাম গ্রাম পঞ্চায়েতে প্রধানের পিছনে যে রুম বিশ্ব বাংলা লঘো ছিল সেই লঘো দেখা গেল না। বিজেপি বিরোধী দলনেতা অসিত কুমার দাস বলেন আমরা সৌজন্য দেখিয়ে করে হোড়খালীগ্রাম পঞ্চায়েতে সকল পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির সদস্য এবং সরকারি আধিকারিকদের আমরা আমাদের দলের পক্ষ থেকে বৃষ্টিমুখ করালাম। পঞ্চায়েতের প্রধান আঞ্জুমান বিবি বলেন সৌজন্যবোধে আমরা মিষ্টি খেয়েছি ঠিক কিন্তু আমরা আগে ছিলাম আছি আগামী দিনে থাকব মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে।
No comments