Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আধুনিক ভেসেল তৈরি, উদ্বোধনের অপেক্ষায় কুকড়াহাটিতে রো রো ভেসেল

আধুনিক ভেসেল তৈরি, উদ্বোধনের অপেক্ষায় কুকড়াহাটিতে রো রো ভেসেল

কুকড়াহাটিতে তৈরি হয়েছে আধুনিক ফেরি সার্ভিস, খুশি নিত্যযাত্রীরা। যাত্রীদের সুবিধার জন্য একাধিক নতুন টিকিট কাউন্টার ও যাত্রী প্রতিক্ষালয়ও বানানো হয়েছে কুকড়াহাটিতেআধুনি…

 




আধুনিক ভেসেল তৈরি, উদ্বোধনের অপেক্ষায় কুকড়াহাটিতে রো রো ভেসেল



কুকড়াহাটিতে তৈরি হয়েছে আধুনিক ফেরি সার্ভিস, খুশি নিত্যযাত্রীরা। যাত্রীদের সুবিধার জন্য একাধিক নতুন টিকিট কাউন্টার ও যাত্রী প্রতিক্ষালয়ও বানানো হয়েছে কুকড়াহাটিতেআধুনিক ফেরি সার্ভিস চালু কবে হবে ।পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার মধ্যে। পূর্ব মেদিনীপুরের কুকড়াহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার ডায়মণ্ড হারবারের রায়চকের মধ্যে ফেরি সার্ভিস আগেই চালু ছিল। এ বার সেই ব্যবস্থাকেই আরও উন্নত করা হলো। রাজ্য পরিবহণ দপ্তরের তরফে একটি আধুনিক জেটিঘাট নির্মাণ করা হয়েছে কুকড়াহাটিতে। এ ছাড়াও যাত্রীদের সুবিধার জন্য একাধিক নতুন টিকিট কাউন্টার ও যাত্রী প্রতিক্ষালয়ও বানানো হয়েছে কুকড়াহাটিতে।

পরিকাঠামো উন্নত করার পাশাপাশি নদীতে চর পড়ায় লঞ্চ ও ভেসেল যাতায়াতে সমস্যা হচ্ছিল। বালি সরিয়ে চর পরিষ্কার করা হয়েছে। যাতায়াতে আগামী দিনে এখানে রো রো সার্ভিস চালু করার পরিকল্পনা রয়েছে বলেও জানা যাচ্ছে পরিবহণ দপ্তরের তরফে। রো রো সার্ভিসের অর্থ বড় গাড়িকে ভেসেলের মাধ্যমে পারাপার করানো। জানা গিয়েছে, রো রো সার্ভিস শুরু করতে পরিকাঠামো তৈরির জন্য জমি জরিপ করার কাজও শুরু হয়েছে। এখনও তারিখ ঘোষণা না হলেও খুব তাড়াতাড়ি এই পথে রো রো পরিষেবা চালু হবে বলে খবর প্রশাসনিক সূত্রে।হলদিয়া থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত সড়ক পথে বা রেলপথে যাতায়াত করতে অনেক বেশি সময় লাগে। খরচও বেশি হয়। চাকরি, ব্যবসা এবং পড়শোনা-সহ নানা কাজে এই পথে বহু মানুষ প্রতিদিন যাতায়াত করেন। সময় কম লাগায় এবং খরচও কম হওয়ায় এই জলপথের উপরেই ভরসা করেন তাঁরা। তাই নতুন জেটি পরিষেবা চালুর  অপেক্ষায় নিত্যযাত্রী।

হলদিয়া বিধানসভার নবনির্বাচিত বিধায়ক প্রদীপ বিজলী বলেন সরকার ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি খুব শীঘ্রই পরিকাঠাম বা উন্নয়ন এবং রোড় রাসেল চালুর ব্যবস্থা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার নজরে রয়েছেন শুধু সময়ের অপেক্ষা। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবেই কুকড়াহাটির জেটিকে সাজানো হয়েছে। জমি জরিপের কাজ শুরু হয়েছে। খুব শীঘ্রই রো রো পরিষেবা চালু করা হবে।

No comments