Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া পৌরসভার চেয়ারে বসলেন বিধায়ক প্রদীপ

হলদিয়া পৌরসভার চেয়ারে বসলেন বিধায়ক প্রদীপ হলদিয়া পৌরসভা পৌর বোর্ডের মেয়াদ শেষ হয়েছিল ২০২২সালে ৫ ই সেপ্টেম্বর ৬ সেপ্টেম্বর হলদিয়ার এসডিও পৌরপ্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। ইতিমধ্যে হলদিয়া পৌরসভার পৌর বোর্ডের প্রশাস…

 

হলদিয়া পৌরসভার চেয়ারে বসলেন বিধায়ক প্রদীপ 

হলদিয়া পৌরসভা পৌর বোর্ডের মেয়াদ শেষ হয়েছিল ২০২২সালে ৫ ই সেপ্টেম্বর ৬ সেপ্টেম্বর হলদিয়ার এসডিও পৌরপ্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। ইতিমধ্যে হলদিয়া পৌরসভার পৌর বোর্ডের প্রশাসক বেশ কয়েকজন পরিবর্তন হয়েছে । দীর্ঘ কয়েক বছর নির্বাচন হয়নি অষ্টাদশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি নির্বাচনে ইশতেহারে ছিল হলদিয়া পৌরসভা নির্বাচন দ্রুত হবে। কিন্তু কবে হবে হলদিয়া পৌরসভা নির্বাচন। সেই নিয়ে সকলেই দ্বন্দ্বে রয়েছে। সদ্য নির্বাচিত হলদিয়া বিধানসভার বিধায়ক প্রদীপ কুমার বিজলী জানিয়েছিলেন আগামী তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২৪ শে মে রাজ্যে নবম মুখ্যমন্ত্রী হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলার ভূমিপুত্র শুভেন্দু অধিকারী হলদিয়া ভবনে প্রশাসনিক সভা করার সেই সভাতে জানিয়েছিলেন আগামী নভেম্বর মাসে পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু এই সময় পৌর পরিষেবা থেকে যাতে কেউ বঞ্চিত না হওয়ায় তার জন্যই প্রশাসনিক সভায় থেকে হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলি কে দায়িত্ব দিয়ে গিয়েছেন। আজ হলদিয়া পৌরসভার ভাষা উদ্যানে বিদ্যাসাগর নজরুল রবীন্দ্রনাথ এবং বি আর আম্বেদকরর মূর্তিতে মাল্যদান করে হলদিয়ার পৌরসভার চেয়ারে বসলেন হলদিয়ার নবনির্বাচিত বিধায়ক প্রদীপ কুমার বিজলী তিনি বলেন যাতে এই সময়কালে কোন পৌর পরিষেবা থেকে কেউ বঞ্চিত না হয়। সেজন্যই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই নিয়মিত হলদিয়া পৌরসভায় তিনি আসবেন এবং  পৌরসভায় পৌর প্রশাসককে সব রকম সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন হলদিয়া নব নির্বাচিত বিধায়ক প্রদীপ কুমার বিজলী।

No comments