Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাট ফুলবাজারে নতুন করে নির্মিত অবৈধ কাঠামো অবশেষে ভেঙে দিল রেল দপ্তর

কোলাঘাট ফুলবাজারে নতুন করে নির্মিত অবৈধ কাঠামো অবশেষে ভেঙে দিল রেল দপ্তরসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: সম্প্রতি কোলাঘাট ফুলবাজারে নতুন করে নির্মিত অবৈধ একটি অস্থায়ী কাঠামো অবশেষে গতকাল রাতে ভেঙে দিল রেল দপ্তর। গত ১৫ ই মার্চ কোল…

 


কোলাঘাট ফুলবাজারে নতুন করে নির্মিত অবৈধ কাঠামো অবশেষে ভেঙে দিল রেল দপ্তর

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: সম্প্রতি কোলাঘাট ফুলবাজারে নতুন করে নির্মিত অবৈধ একটি অস্থায়ী কাঠামো অবশেষে গতকাল রাতে ভেঙে দিল রেল দপ্তর। গত ১৫ ই মার্চ কোলাঘাট ফুলবাজারের চাষী-ব্যবসায়ীদের বসার জায়গায় একটি দোকানের কাঠামো তৈরি করেছিল কয়েকজন ব্যক্তি। বিষয়টি তৎক্ষণাৎ রেল দপ্তরের জুনিয়ার ইঞ্জিনিয়ার ও আর.পি.এফ.এর ও.সি.'র দৃষ্টি আকর্ষণ করা হয়। পরে সমিতির পক্ষ থেকে দপ্তরের আধিকারিককে ওই কাঠামো উচ্ছেদ সহ আর যাতে কেউ ওই সংকীর্ণ বাজারে কাঠামো নির্মাণ করতে না পারে,সেজন্যে স্মারকলিপি দিয়ে নালিশ জানানো হয়।

           কোলাঘাট ফুলবাজার পরিচালন সমিতির উপদেষ্টা তথা সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করে বলেন ,রাজ্যের দ্বিতীয় বৃহত্তম এই ফুলবাজারটি মাত্র ১৪৬৯ বর্গ মিটার জায়গার উপর বসে। যেখানে দুই মেদিনীপুর ও হাওড়া জেলার প্রায় চার থেকে পাঁচ হাজার ফুলচাষী প্রতিদিন ফুল কেনাবেচার কারণে আসে। বর্তমানে এই সংকীর্ণ জায়গায় বসা ফুলবাজারে চাষী-ব্যবসায়ীরা কোন রকমে কষ্ট করে ফুল কেনাবেচা করে। বাজারের পরিধি না বাড়ানোর কারণে বহু চাষী-ব্যবসায়ী জনসাধারণের যাতায়াতের রাস্তার উপরে বসে ফুল কেনাবেচা করতে বাধ্য হয়। এমত অবস্থায় ওই বাজারের মধ্যে নতুন করে কাঠামো তৈরি হওয়ায় চাষী-ব্যবসায়ীদের বসার সমস্যা হচ্ছিল। সমিতির আন্দোলনের পরিপ্রেক্ষিতে দপ্তর ওই অবৈধ কাঠামো ভেঙে দেওয়ায় সমস্যার সমাধান হল বলে নারায়ণবাবু জানান।



No comments