বিশ্ব স্বাস্থ্য দিবসে মেচেদায় রক্তদান শিবিরসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: আজ বিশ্ব স্বাস্থ্য দিবসে ডাঃ নর্মান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে মেছেদাস্থিত ট্রাস্ট ভবনে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবির উদ্বোধ…
বিশ্ব স্বাস্থ্য দিবসে মেচেদায় রক্তদান শিবির
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: আজ বিশ্ব স্বাস্থ্য দিবসে ডাঃ নর্মান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে মেছেদাস্থিত ট্রাস্ট ভবনে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবির উদ্বোধন করেন ট্রাস্টের সভাপতি ডাঃ বিশ্বনাথ পড়িয়া। বিশিষ্ট সমাজসেবী ডাঃ রমেশ চন্দ্র বেরা তাঁর বক্তব্যে বলেন,প্রচন্ড গরমে রক্তদাতারা রক্ত দিতে চান না। ফলে এই সময়টাতেই ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট তৈরি হয়। সেক্ষেত্রে ট্রাষ্ট্রের ভূমিকা প্রশংসার দাবী রাখে। তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড সেন্টারের প্রতিনিধিরা রক্ত সংগ্রহের কাজ সম্পন্ন করেন। আধিকারিক ডাঃ তরুণ সিনহা বলেন,এই প্রতিষ্ঠানটি প্রত্যেক বছর অসহ্য গরমের সময় রক্তদান শিবিরের আয়োজন করে রক্ত সংকট মেটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ট্রাস্টের পক্ষে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ ভবানী শংকর দাস ও ডাঃ নাসরিন আলি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রক্তদানের প্রয়োজনীয়তা,রক্তদাতার নিজের ক্ষেত্রে যে উপকারিতা, মুমূর্ষু মানুষের জীবন রক্ষায় ভূমিকা এ সকল পুঙ্খানুপুঙ্খ আলোচনা উপস্থিত শ্রোতৃবৃন্দের মধ্যে ব্যাপক উৎসাহের সঞ্চার করেছে। ১০ জন মহিলা সহ এলাকার ছাত্র যুবকেরা মোট ৫৪ জন রক্তদান করেন।

No comments