Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভোটের পরের দিন ফের উত্তপ্ত ময়না,ঝরলো রক্ত

ভোটের পরের দিন ফের উত্তপ্ত ময়না,ঝরলো রক্ত

ভোটের পরের দিন ফের উত্তপ্ত ময়না,ঝরলো রক্ত,তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত একাধিক,দুই পক্ষই চিকিৎসাধীনগতকাল রাতের পর ফের উত্তপ্ত ময়না,তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত একাধিক,ঝরল রক্ত!মহিলাদের শ্লীলতা…

 


ভোটের পরের দিন ফের উত্তপ্ত ময়না,ঝরলো রক্ত



ভোটের পরের দিন ফের উত্তপ্ত ময়না,ঝরলো রক্ত,তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত একাধিক,দুই পক্ষই চিকিৎসাধীন

গতকাল রাতের পর ফের উত্তপ্ত ময়না,তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত একাধিক,ঝরল রক্ত!মহিলাদের শ্লীলতাহানি,মারধরের অভিযোগ।

ময়নার বাকচার সাইথিয়া পুল এলাকায় বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত এলাকা।আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ গতকাল রাতে তাদের বাড়ি ঘর ভাঙচুর করে বিজেপি কর্মী সমর্থকরা।তারা পুলিশে অভিযোগ করে।তারপরেই সকাল থেকে প্রায় ২৫০-৩০০  বিজেপি কর্মী তাদের বাড়িতে গিয়ে মারধোর শুরু করে,বাড়ির মহিলাদের কাপড় ছিঁড়ে দেয়,মারধোর করে তাদেরকেও।লোহার রড দিয়ে মারধোর চলে এমনটাই অভিযোগ,এর জেরে ৪ জনকে গুরুতর জখম অবস্থায় ময়না ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

অপরদিকে বিজেপির অভিযোগ তারা ওই এলাকায় আড্ডা মারছিল।হঠাৎ স্থানীয় তৃণমূল নেতা এবং তার স্ত্রী সহ বেশ কিছু তৃণমূল কর্মী তাদের ওপর হামলা চালায়,রড দিয়ে মারধোর করে তাদের পা হাত ফাটিয়ে দেয়।ঘটনায় ৩ বিজেপি কর্মী জখম হন।গুরুতর অবস্থায় ১ জনকে তমলুক মেডিকেল কলেজ এ নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে CAPF এবং ময়না থানার পুলিশ পৌঁছেছে।

No comments