Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্কুল ছাত্রীকে প্রলোভন দেখিয়ে রুমে নিয়ে যাওয়ার ঘটনা হোটেল কর্মী আটক

স্কুল ছাত্রীকে প্রলোভন দেখিয়ে রুমে নিয়ে যাওয়ার ঘটনা হোটেল কর্মী আটক 
হলদিয়া শুক্রবার সকালে  টিউশন পড়ে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে ফুঁসলিয়ে এক হোটেল কর্মী তাঁর রুমে নিয়ে যায়। স্থানীয়রা দেখে সন্দেহ হওয়ায় ওই ছাত্রীর বাড…

 



 স্কুল ছাত্রীকে প্রলোভন দেখিয়ে রুমে নিয়ে যাওয়ার ঘটনা হোটেল কর্মী আটক 


হলদিয়া শুক্রবার সকালে  টিউশন পড়ে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে ফুঁসলিয়ে এক হোটেল কর্মী তাঁর রুমে নিয়ে যায়। স্থানীয়রা দেখে সন্দেহ হওয়ায় ওই ছাত্রীর বাড়িতে খবর দেয়। এরপর ওই যুবককে স্থানীয়রা রুম থেকে বের করে আটকে রাখে পুলিশকে খবর দেন।পুলিশ এসে ওই যুবককে আটক করে নিয়ে যায়। ধৃত বছর পঁচিশের ঘনশ্যাম মাইতি।

 হলদিয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চিরঞ্জীবপুর এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দা জ্যোতিপ্রসাদ দাস বলেন , শুক্রবার সকালে চিরঞ্জীবপুরের ওই ছাত্রী টিউশন পড়ে বাড়ি ফিরছিল। অভিযোগ, সেই সময় রাস্তায় অভিযুক্ত যুবক মেয়েটির পথ আটকায় এবং ভুল বুঝিয়ে প্রলোভন দেখিয়ে পাশের একটি ঘরে নিয়ে যায়। স্থানীয়রা অভিযুক্তকে ধরে ফেলেন এবং সঙ্গে সঙ্গে হলদিয়া থানায় খবর দেন। পুলিশ এসে যুবককে আটক করে নিয়ে যায়।

No comments