Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পদ্ম প্রার্থীর আগ্নেয়াস্ত্র সহ ভিডিও ভাইরাল

হলদিয়ার পদ্ম প্রার্থীর সামনে আগ্নেয়াস্ত্র ভিডিও ভাইরাল, AI দিয়ে তৈরি ভিডিও - প্রদীপ কুমার বিজলী 
আসন্ন বিধানসভা নির্বাচনে প্রচারের শেষ দিনে শিল্পশহর হলদিয়া এক ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শিল্প শহরে পদ্ম প্রার্থী …

 


হলদিয়ার পদ্ম প্রার্থীর সামনে আগ্নেয়াস্ত্র ভিডিও ভাইরাল, AI দিয়ে তৈরি ভিডিও - প্রদীপ কুমার বিজলী 


আসন্ন বিধানসভা নির্বাচনে প্রচারের শেষ দিনে শিল্পশহর হলদিয়া এক ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শিল্প শহরে পদ্ম প্রার্থী সামনে আগ্নেয় অস্ত্র সে নিয়েই শোরগোল পড়েছে শিল্প-শহর হলদিয়াতে।  ভিডিওতে দেখা যাচ্ছে হলদিয়া বিজেপি প্রার্থী তথা বিজেপি পরিচালিত ভারতীয় মজদুর সঙ্ঘের প্রাক্তন রাজ্য সভাপতি প্রদীপ বিজলী হলদিয়া বন্দরের শ্রমিক ইউনিয়ন অফিসে বসে রয়েছেন। তার সামনে টেবিলে পড়ে রয়েছে একটি আগ্নেয়াস্ত্র। এই ভিডিও দেখার পরেই রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে হলদিয়া জুড়ে। ভোটের আগে আগ্নেয়াস্ত্র সহ খোদ বিজেপি প্রার্থীর ছবি। ছবি দেখে চক্ষু চড়কগাছ হয়েছে ভোটারদের। তৃণমূলের অভিযোগ বিজেপি সন্ত্রাস করে ভোটে জিততে চাইছে। তার প্রমাণ প্রার্থী নিজেই আগ্নেয়াস্ত্র টেবিলে রয়েছেন। যদিও মিথ্যে AI দিয়ে তৈরি করা ভিডিও বলে দাবি, গভীর ষড়যন্ত্রের শিকার বলে জানালেন বিজেপি প্রার্থী প্রদীপ বিজলী।

No comments