জাতীয় উন্নয়ন পার্টি প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভায় কি বার্তা দিলেন ভাইজান রুহুল আমিনরাজ্যে দুই দফার ২৩ এবং ২৯ এপ্রিল বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২১শে এপ্রিল প্রথম দফায় নির্বাচনী প্রচারের কাজ শেষ হবে। আজ ২০ এপ্র…
জাতীয় উন্নয়ন পার্টি প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভায় কি বার্তা দিলেন ভাইজান রুহুল আমিন
রাজ্যে দুই দফার ২৩ এবং ২৯ এপ্রিল বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২১শে এপ্রিল প্রথম দফায় নির্বাচনী প্রচারের কাজ শেষ হবে। আজ ২০ এপ্রিল হলদিয়া- মেচাদা জাতীয় সড়ক ১১৬ মহিষাদল বিধানসভার অন্তর্গত দোকান গড়া, প্রামাণিক সূড়ায় জাতীয় উন্নয়ন পার্টির মহিষাদল বিধানসভা ২০৮ প্রার্থী স্বর্ণকমল দাসের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী পথসভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন সৈয়দ রুহুল আমিন (ভাইজান) জাতীয় উন্নয়ন পার্টির সর্বভারতীয় সভাপতি, ছিলেন সম্পাদক বিষ্ণুপদ পণ্ডা, সংগঠনের পথপ্রদর্শক ফাইজাল আলী সাহেব, মহিষাদল বিধানসভা জে ইউ পি পার্টির অবজারভার মোশারফ হোসেন, এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব জে ইউপি পার্টির মার্জেন হোসেন প্রমূখ। জাতীয় উন্নয়ন পার্টির প্রার্থী স্বর্ণ কমল দাস জানান 100% জয় সুনিশ্চিত ।

No comments