Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এস ইউ সি আই প্রার্থীর নমিনেশন বাতিল

এস ইউ সি আই প্রার্থীর নমিনেশন বাতিল
হলদিয়া বিধানসভার এসইউসিআই প্রার্থী শুভেন্দু শেখর দাস মনোনয়ন বাতিল হওয়া বিপাকে কর্মীরা। বাতিল হওয়ার কারণ হিসাবে দেখা গিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার জন্য এফিডেভিট বা হলফনামা ফর্ম ২৬-এ নোটারি পাবলি…

 

এস ইউ সি আই প্রার্থীর নমিনেশন বাতিল


হলদিয়া বিধানসভার এসইউসিআই প্রার্থী শুভেন্দু শেখর দাস মনোনয়ন বাতিল হওয়া বিপাকে কর্মীরা। বাতিল হওয়ার কারণ হিসাবে দেখা গিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার জন্য এফিডেভিট বা হলফনামা ফর্ম ২৬-এ নোটারি পাবলিকের লাইসেন্সের ভ্যালিডিটি নেই।২০২২ সালে ওই লাইসেন্সর মেয়াদ শেষ হয়ে গিয়েছে। ২০২৪ সালে রিনিউয়াল এর জন্য আবেদন করেন ওই আইনজীবী।বর্তমানে রিনিউয়ালের জন্য পেন্ডিং হয়ে পড়ে রয়েছে আইন দপ্তরে। অথচ ওই একই ব্যক্তির দ্বারা নোটারি পাবলিক করে মহিষাদল বিধানসভা এসইউসিআই প্রার্থী তপন কুমার মাইতি প্রার্থী পদে রয়ে গিয়েছেন। মহিষাদল বিধানসভায় তাঁর ছ'নম্বরে নাম রয়েছে ইভিএমে।এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। হলদিয়া বিধানসভায় এসইউসি পার্টি শুভেন্দু শেখর দাস নামে দেয়াল লিখন, পথসভা, মিছিল, ক্যাম্পেনিং শুরু করে দিয়েছিল।প্রার্থীপদ বাতিল হয়ে যাওয়ায়  বিপাকে পড়েছে কর্মীরা। ২৯৪ টি আসনের মধ্যে ২৩০ টি আসনে এসইউসিআই প্রার্থী দিয়েছিল। হলদিয়া বিধানসভায় দীর্ঘ কয়েক বছর ধরে নির্বাচনে এসইউসিআই লড়াই করে এসেছে। এইবারে হলদিয়া বিধানসভায় প্রার্থী না থাকার কাকে সমর্থন করবে? রাজনৈতিক আমলে প্রশ্ন উঠেছে । যদিও কর্মীরা জানান উপর নেতৃত্ব থেকে এখনো কোন নির্দেশ আসেনি কাকে সমর্থন করব। শুভেন্দু শেখর দাস বলেন, স্ক্রটিনিতে প্রথমে বিজেপিকে ডেকেছিল। তারপরই আমাদের ডাকা হয়। কমিশনের নিয়ম অনুযায়ী সবাই এফিডেভিট দেখতে পারে। বিজেপির  পক্ষ থেকে এফিডেভিট দেখে মহকুমা শাসকের কাছে অভিযোগ করেন নোটারি পাবলিকের লাইসেন্সের ভ্যালিডিটি নেই। নোটারি পাবলিক হৃষিকেশ সুকুলকে ডেকে পাঠানো হয়। সেখান থেকে ল' বোর্ডে পাঠানো হয় নোটারি পাবলিক লাইসেন্সের বৈধতা জানতে । ল'বোর্ড পেন্ডিং অবস্থায় রয়েছে বলে জানায়। বিজেপির পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ দেওয়া হয়ননি। মহকুমা শাসক তাদেরকে লিখিত অভিযোগ দেওয়ার জন্য জানিয়েছিল। তারা লিখিতভাবে জানাবে না বলে জানিয়ে দেয় মহকুমাশাসককে জানালেন শুভেন্দুবাবু। তিনি বলেন, বিকল্প সুযোগ দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলাম। মহকুমাশাসক জানিয়েছে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ৬ তারিখের মধ্যে যে পেপারগুলো নেওয়ার সেগুলো নেওয়া হয়েছে নতুন করে দেওয়া যাবে না। পরবর্তী ক্ষেত্রে রিটার্নিং অফিসার, জেলাশাসক, অবজারভারকে জানানো হলে কোন উত্তর পাওয়া যায়নি। এটা বিজেপি চক্রন্ত বলে এসইউসির অভিযোগ।

হৃষিকেশ সুকুল জানান, আমি যে কাজ করেছি তা বৈধ। মহিষাদল বিধানসভার ক্ষেত্রে আমার সই করা হলফনামা গ্রহণযোগ্য হল অথচ হলদিয়া  ক্ষেত্রে কেন হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

তৃণমূল নেতা শ্যামল মাইতি বলেন নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে।একই ব্যক্তি নোটারী করে মহিষাদল বিধানসভার ক্ষেত্রে গ্রহণযোগ্য হলেও হলদিয়ার ক্ষেত্রে কেন হল না?

বিজেপি নেতা চন্দন সামন্ত বলেন,এই ঘটনার বিজেপির কোনো হাত নেই। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যেখানে নোটারি পাবলিকের লাইসেন্স ভালিডিটি না থাকায় এসইউসিআই  প্রার্থী পদ বাতিল করেছে।

No comments