Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আসন্ন বিধানসভা নির্বাচনে এস ইউ সি আই প্রার্থীদের সমর্থনে প্রচার মিছিল ও সভা

আসন্ন বিধানসভা নির্বাচনে এস ইউ সি আই প্রার্থীদের সমর্থনে প্রচার মিছিল ও সভাসংবাদদাতা নারায়ণ চন্দ্র নায়ক:  তমলুক বিধানসভায় এস ইউ সি আই(কমিউনিস্ট) দলের মনোনীত প্রার্থী অরুণ জানা আজ সকালে রামতারক হাটে দলের কর্মী-সমর্থকদের নিয়ে …

 



 আসন্ন বিধানসভা নির্বাচনে এস ইউ সি আই প্রার্থীদের সমর্থনে প্রচার মিছিল ও সভা

সংবাদদাতা নারায়ণ চন্দ্র নায়ক:  তমলুক বিধানসভায় এস ইউ সি আই(কমিউনিস্ট) দলের মনোনীত প্রার্থী অরুণ জানা আজ সকালে রামতারক হাটে দলের কর্মী-সমর্থকদের নিয়ে এক প্রচার মিছিলে অংশ নেয়। ওই নির্বাচনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের রামতারক লোকাল কমিটির সম্পাদক অশোক মাইতি। দুপুরে অরুনবাবু তমলুক বার অ্যাসোসিয়েশন অফিসে আইনজীবীদের মধ্যে জনসংযোগ কর্মসূচিতে সামিল হন। বিকেলে তমলুক জেলখানা মোড় ও মেছেদা পাঁচ মাথার মোড়ে পথসভা হয়। পথসভাতে বক্তব্য রাখেন প্রার্থী ও অন্যান্য নেতৃবৃন্দ।

প্রচার মিছিল ও পথসভা থেকে প্রার্থী বর্ষার পূর্বে সোয়াদিঘী-গঙ্গাখালি-পায়রাটুঙি খাল সংস্কার ও জলনিকাশী,সময়মতো ট্রেন চলাচল এবং হলদিয়া ও দীঘা রুটের লোকাল ট্রেনের সংখ্যাবৃদ্ধি,রাতের বাস সুনিশ্চিত সহ বাস চলাচলের নানান অব্যবস্থা দূরীকরণ, তমলুকের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেল ক্রসিংগুলিতে ফ্লাইওভার নির্মাণ,পান ও ফুলকে অর্থকরী কৃষিপণ্য হিসেবে স্বীকৃতি,গ্রামীণ- ব্লক-জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজের পরিকাঠামো বৃদ্ধি,জেলায় কৃষি গবেষণাগার সহ কৃষিজাত শিল্প স্থাপনে দাবী তোলেন।

         অন্যদিকে ময়না বিধানসভা কেন্দ্রে এসইউসিআই (কমিউনিস্ট) প্রার্থী জগদীশ মাইতির এর সমর্থনে আজ সন্ধ্যায় খামারচকে বাজারে এক পথসভা হয়। সভাগুলিতে বক্তব্য রাখেন দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুব্রত দাস,প্রদীপ দাস,নারায়ণ চন্দ্র নায়ক প্রমূখ।

           নারায়ণবাবু তার বক্তব্যে, এস আই আর এর নামে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার হরণের প্রতিবাদে এবং কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে গরিব-মধ্যবিত্ত-খেটে খাওয়া মানুষের বাঁচার আন্দোলনকে শক্তিশালী করতে এসইউসিআই (কমিউনিস্ট) প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান।



No comments