গ্যাসের গাড়ি ও মোটরবাইক দুর্ঘটনায় গুরুতর জখম ২ মৃত১পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি প্রতিটি থানা এলাকায় চলছে রাজ্যে নির্বাচন দফায় পূর্ব মেদিনীপুর জেলায় সনাপ্ত হয়েছে। প্রচন্ড তাপদাহে মানুষ সন…
গ্যাসের গাড়ি ও মোটরবাইক দুর্ঘটনায় গুরুতর জখম ২ মৃত১
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি প্রতিটি থানা এলাকায় চলছে রাজ্যে নির্বাচন দফায় পূর্ব মেদিনীপুর জেলায় সনাপ্ত হয়েছে। প্রচন্ড তাপদাহে মানুষ সন্ধ্যের সময় বাজারে বেরিয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া প্রবেশদ্বার ব্রজলালচক হাই রোড মোড়। প্রতি নিয়ত দুর্ঘটনা লেগেই রয়েছে। রাত ন'টা নাগাদ হাই রোড মোড়ে গ্যাস গাড়ির সঙ্গে মোটরবাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুজন মৃত এক। মোটর বাইকের পিছনে এসে গ্যাস গাড়িটি ধাক্কা মারে মোটরবাইকে আরোহী ছিটকায় পড়ে যায় রাস্তায় গ্যাস গাড়ির সামনে চাকায় পৃষ্ট হন মোটরবাইক আরোহী। এলাকার মানুষ তৎক্ষণাৎ সকলকে তুলে নিয়ে গিয়ে স্থানীয় বিসি রায় হাসপাতালে ভর্তি করেন ডাক্তারবাবু পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন মোটরবাইক আরোহী কে। সূত্রে জানা যায় মোটরবাইক আরোহীর বাড়ি দক্ষিণ চক নাম সৌমেন পাড়ুই। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো সে নিয়ে তদন্তে নেমেছেন ভবানীপুর থানার পুলিশ।
No comments