Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির ডাকে প্রতিবাদ মিছিল

পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির ডাকে প্রতিবাদ মিছিলভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নিয়ে ছিল মালদার কালিয়াচক ২ নম্বর ব্লক। ব্লক অফিসে কর্মরত ৭ জন বিচারককে দীর্ঘক্ষণ আটকে রেখে হেনস্তা তাদের গাড়িত…

 




পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির ডাকে প্রতিবাদ মিছিল

ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নিয়ে ছিল মালদার কালিয়াচক ২ নম্বর ব্লক। ব্লক অফিসে কর্মরত ৭ জন বিচারককে দীর্ঘক্ষণ আটকে রেখে হেনস্তা তাদের গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল ইন্ডিয়ান সেকুলার ফন্ট আইএসএফ প্রার্থী সহ মোট ১৮ জনকে গ্রেফতার করেছে মোথাবাড়ি থানার পুলিশ। ধৃতদের মধ্যে আইএসএফ এক প্রার্থী শাহসাজাহান আলী কাদরীর পরিচয় জানা গেছে ।তদন্তে স্বার্থে বাকি ১৭ জনের নাম এখনো গোপন রেখেছেন প্রশাসন। ১৭ জনকে মালদা আদালতে তোলা হলে বিচারক তাদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। 

মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকের বিচারকদের আটকে রেখে হেনস্তার অভিযোগ আইএসএফ প্রার্থী ১৮ জনকে গ্রেফতার করলো পুলিশ। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াকে কেন্দ্র করে উত্তপ্ত মোথাবাড়ি। বিচারকদের হেনস্তার প্রতিবাদে দোষীদের কঠোর শাস্তির দাবিতে সারা রাজ্য জুড়ে আজ ৬ এপ্রিল পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির ডাকে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন আদালত চত্বরে প্রতিবাদ মিছিল সংঘটিত হয়। হলদিয়া মহকুমার আদালতে কর্মচারী সমিতির ডাকে হলদিয়া মহকুমার সামনে আদালতের কর্মচারী এবং ল ক্লাস সদস্য সদস্যাগণ । প্রতিবাদ মিছিল করলেন জানালেন কর্মচারী সমিতির সভাপতি দীপক কুমার দাস, নেতৃত্ব  দিলেন পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতি হলদিয়া মহকুমার আদালত ইউনিট সম্পাদক সমীরণ জানা এবং সদস্য স্নেহাঙ্কুর মোশান প্রমূখ।



No comments