Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য জেলা পুলিশের

মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য জেলা পুলিশের
নির্বাচন আচরণ বিধি শুরু হয়েছে ১৫ ই মার্চ থেকে আসন্ন বিধানসভা নির্বাচন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে বিভিন্ন বিধানসভায় এলাকায় নাকা চেকিং শুরু হয়েছে। মাদকবিরোধী অ…

 


মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য জেলা পুলিশের


নির্বাচন আচরণ বিধি শুরু হয়েছে ১৫ ই মার্চ থেকে আসন্ন বিধানসভা নির্বাচন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে বিভিন্ন বিধানসভায় এলাকায় নাকা চেকিং শুরু হয়েছে। মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। সূত্রে জানা যায়  ১০ কেজি গাঁজাসহ দুই পাচারকারী গ্রেফতার ।

তমলুক থানার পুলিশ একটি গোপন সূত্রে খবর পায় তমলুক ও পার্শ্ববর্তী এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে ২ পাচারকারী নিমতৌড়ি বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান করছেন। জুতো তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

নিমতৌড়িতে 'হোটেল কোনার্ক'-এর নিকটবর্তী ডি.এম. অফিসের ফুটব্রিজের ওপর পুলিশ এক পুরুষ ও এক মহিলাকে দুটি ব্যাগ হাতে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পরিচয় দেয় ১. প্রসেন সাহা, পিতা- মৃত বিজান সাহা (বাসস্থান: হোগলবেড়িয়া, নদীয়া)। ২. বন্দনা কর্মকার, স্বামী- মুক্ত কর্মকার (বাসস্থান: বহরমপুর, মুর্শিদাবাদ)।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও একজন গেজেটেড অফিসারের উপস্থিতিতে ধৃতদের তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে উদ্ধার হয়:

 ১০ কেজি গাঁজা (নিষিদ্ধ মাদকদ্রব্য) । ৩টি মোবাইল ফোন ।

১টি সাইড ব্যাগ 

 উক্ত মাদকদ্রব্য রাখার সপক্ষে ধৃত ব্যক্তিরা কোনো বৈধ নথি বা লাইসেন্স দেখাতে ব্যর্থ হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, বিক্রির উদ্দেশ্যেই তারা এই বিপুল পরিমাণ গাঁজা বহন করছিল। সমগ্র তল্লাশি ও বাজেয়াপ্তকরণ প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা রুজু করে গ্রেফতারি মেমোর মাধ্যমে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়েছে।

No comments