Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এস ইউ সি আই প্রার্থীর নির্বাচনী সভা

এস ইউ সি আই প্রার্থীর নির্বাচনী সভাসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রে এসইউসিআই (কমিউনিস্ট) প্রার্থী স্নেহলতা সাহু (প্রধান) এর সমর্থনে কেশাপাট বাজারে আজ বিকেলে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত…

 




  এস ইউ সি আই প্রার্থীর নির্বাচনী সভা

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রে এসইউসিআই (কমিউনিস্ট) প্রার্থী স্নেহলতা সাহু (প্রধান) এর সমর্থনে কেশাপাট বাজারে আজ বিকেলে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পশ্চিম পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী স্নেহলতা সাহু (প্রধান)। তিনি তার বক্তব্যে পাঁশকুড়া রেল ক্রসিং-এ ফ্লাইওভার নির্মাণ,এলাকার ফুলচাষীদের জন্য ফুলের গবেষণাগার নির্মাণ,পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নত মানের চিকিৎসা পরিষেবা,কাঁসাই নদী সহ ব্লকের নিকাশী খালগুলি অবিলম্বে সংস্কার করে বন্যা নিয়ন্ত্রণ ও ব্লকের বেহাল রাস্তা গুলি সংস্কারের পাশাপাশি বিধানসভা এলাকার সর্ব প্রকার উন্নয়নের দাবী তোলেন। সভায় দলের নির্বাচন উপলক্ষে মূল বক্তব্য তুলে ধরেন,দলের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য, বিশিষ্ট শ্রমিক নেতা মধুসূদন বেরা। এছাড়াও বক্তব্য রাখেন দলের পাঁশকুড়া উত্তর লোকাল কমিটির সদস্য শ্রাবন্তী মন্ডল।

অন্যদিকে দলের তমলুক বিধানসভার প্রার্থীর অরুণ জানার সমর্থনে তমলুকের বহিচাড়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রার্থী অরুণ জানা। উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য জ্ঞানানন্দ রায়,শীলা দাস ও জেলা কমিটির সদস্য শম্ভু মান্না। এছাড়াও আজ সকালে চন্ডীপুরের দলীয় প্রার্থী রীতা ভৌমিক দ্বারিকাপুর এলাকায় বাড়ি বাড়ি প্রচারে সামিল হন। ওই প্রচারে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য স্বপন জানা। মহিষাদলের প্রার্থী তপন কুমার মাইতি তেরপেখ্যা ও রঙ্গিবসান এলাকাতে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার করেন।



No comments