মহিষাদল বিধানসভা জাতীয় কংগ্রেস প্রার্থীর রোড শো
আসন্ন বিধানসভা নির্বাচন রাজ্যের দুই দফায় অনুষ্ঠিত হচ্ছে ২৩ এবং ২৯ এপ্রিল। নির্বাচনের প্রথম দফায় নমিনেশন এবং প্রতীক দেওয়ার কাজ শেষ করেছে নির্বাচন কমিশন। মহিষাদল বিধানসভা ২০৮ বিধান…
মহিষাদল বিধানসভা জাতীয় কংগ্রেস প্রার্থীর রোড শো
আসন্ন বিধানসভা নির্বাচন রাজ্যের দুই দফায় অনুষ্ঠিত হচ্ছে ২৩ এবং ২৯ এপ্রিল। নির্বাচনের প্রথম দফায় নমিনেশন এবং প্রতীক দেওয়ার কাজ শেষ করেছে নির্বাচন কমিশন। মহিষাদল বিধানসভা ২০৮ বিধানসভার জাতীয় কংগ্রেস প্রার্থী হয়েছেন কাজল নায়ক দাস। নির্বাচন কমিশনের তরফ থেকে ব্যালট পেপার প্রকাশিত হয়েছে এক নম্বর এবং হাত প্রতীক চিহ্ন নিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কাজল নায়ক দাস। তারই সমর্থনে মহিষাদল বিধানসভা এলাকায় মহিষাদল সিনেমা মোড় থেকে তেরপেখিয়া, প্রফেসর পাড়া হয়ে মহিষাদল শহিদস্তম্ভ, পুরাতন বাস স্ট্যান্ড এবং মহিষাদল পঞ্চায়েত সমিতির সামনে থেকে এসে মহিষাদল বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয়ে এই মিছিল শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন মহিষাদল বিধানসভা নির্বাচন কমিটির নেতৃত্ব চেয়ারম্যান তাপস মাইতি উপস্থিত ছিলেন কংগ্রেসে অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং পূর্ব মেদিনীপুর জেলা নির্বাচন কমিটির চেয়ারম্যান প্রণব দাস প্রমুখ, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন মহিষাদল বিধানসভার জাতীয় কংগ্রেস প্রার্থী কাজল নায়েক দাস।


No comments