সরকারি জায়গা এবং দেয়াল থেকে রাজনৈতিক দলের পতাকা খুলে নিলেও পৌরসভার জায়গার উপর দলিয় কার্যালয়ে দলীয় পতাকা কেন - ব্রজেনআসন্ন বিধানসভা নির্বাচনে গত ১৫ ই মার্চ থেকে শুরু হয়েছে নির্বাচন আচরণবিধি। সরকারি দেওয়াল সরকারি জায়গার উপ…
সরকারি জায়গা এবং দেয়াল থেকে রাজনৈতিক দলের পতাকা খুলে নিলেও পৌরসভার জায়গার উপর দলিয় কার্যালয়ে দলীয় পতাকা কেন - ব্রজেন
আসন্ন বিধানসভা নির্বাচনে গত ১৫ ই মার্চ থেকে শুরু হয়েছে নির্বাচন আচরণবিধি। সরকারি দেওয়াল সরকারি জায়গার উপর দলীয় পতাকা এবং দলীয় লেখা থাকলে সেগুলি নির্বাচন কমিশনের তরফ থেকে মুছে দেওয়া হচ্ছে। উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত প্রতিবাদী মঞ্চের সভাপতি তরফ থেকে একটি অভিযোগ হলদিয়া এসডিও অফিসে জমা দেওয়া হয়েছে। প্রতিবাদী মঞ্চের সভাপতি ব্রজেন মাইতি বলেন সরকারি দেয়াল এবং জায়গার উপর কোন দলের পতাকা যদি থাকে সেগুলো খুলে নিয়েছে কিন্তু হলদিয়ার বিভিন্ন ওয়ার্ডে সরকারি পৌরসভার যে প্লট সেখানে বিল্ডিং গুলো রয়েছে এবং দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে সেগুলিতে কেন নজর দেওয়া হচ্ছেনা এমনই অভিযোগ করে এসডিও, ডিএম, এবং রিটার্নিং অফিসার কে তিনি চিঠি দিয়েছেন। কোন কোন ওয়ার্ডে রয়েছে এই ঘটনা তার সংবাদমাধ্যমের সামনে বিস্তারিত জানালেন।

No comments