Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ছত্রিশগড় বয়লার বিস্ফোরণে মৃত পরিযায়ী শ্রমিকের দেহ এল বাড়িতে

ছত্রিশগড় বয়লার বিস্ফোরণে মৃত পরিযায়ী শ্রমিকের দেহ এল বাড়িতে
ছত্রিশগড় বয়লার বিস্ফোরণে মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে এলেন মহিষাদলের বিজেপি প্রার্থী সুভাষচন্দ্র পাঁজা। প্রথম দফার ভোটের দিন সকালে ছত্রিশগড়ের একটি বেসরকারি নার্সি…

 

ছত্রিশগড় বয়লার বিস্ফোরণে মৃত পরিযায়ী শ্রমিকের দেহ এল বাড়িতে


ছত্রিশগড় বয়লার বিস্ফোরণে মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে এলেন মহিষাদলের বিজেপি প্রার্থী সুভাষচন্দ্র পাঁজা। প্রথম দফার ভোটের দিন সকালে ছত্রিশগড়ের একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বিশ্বজিৎ সাহু(২৬)। মৃত শ্রমিক হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত ভবানীপুর থানার কিসমত শিবরামনগরের বাসিন্দা। গত কয়েক মাস আগে বয়লার অপারেটরের হেল্পার হিসেবে ছত্রিশগড়ের একটি বেসরকারি শিল্প সংস্থায় কাজে যোগ দিয়েছিল। গত ১৪ এপ্রিল দুপুরে বয়লার বিস্ফোরণে গুরুতর আহত হয়েছিল‌। প্রায় ১০ দিন হাসপাতালে এবং নার্সিং হোমে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার ২৩ শেষ এপ্রিল সকালে মৃত্যু হয় বছর ছাব্বিশের বিশ্বজিৎ। শনিবার ২৫ এপ্রিল সকালে তাঁর মৃতদেহ বাড়িতে পৌঁচ্ছয়। দুপুরে তার দেহ দাহ করা হয়‌। সন্ধ্যায় মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন মহিষাদলের বিজেপি প্রার্থী সুভাষচন্দ্র পাঁজা। ভবিষ্যতে পরিবারের পাশে থাকার কথা জানান।

No comments