এসইউসিআই (কমিউনিস্ট) এর ৭৯ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে যথাযোগ্য মর্যাদায় এসইউসিআই (কমিউনিস্ট) এর ৭৯ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: আজ ২৪ এপ্রিল। এস ইউ সি আই (কমিউনিস্ট)র ৭৯…
এসইউসিআই (কমিউনিস্ট) এর ৭৯ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে যথাযোগ্য মর্যাদায় এসইউসিআই (কমিউনিস্ট) এর ৭৯ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: আজ ২৪ এপ্রিল। এস ইউ সি আই (কমিউনিস্ট)র ৭৯ তম প্রতিষ্ঠা দিবস। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে দলের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি আজ সর্বত্র উদযাপন করা হয়। সকালে পূর্ব মেদিনীপুরের জেলা অফিস মেছেদায় রক্ত পতাকা উত্তোলন ও দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। মাল্যদান করেন রাজ্য কমিটির সদস্য ডাঃ বিশ্বনাথ পড়িয়া,লোকাল কমিটি সম্পাদক সুব্রত দাস প্রমূখ। এরপর শিবদাস ঘোষ এর উপর রচিত সংগীত পরিবেশিত হয়। ২৪ এপ্রিলের তাৎপর্য ব্যাখ্যা করেন নেতৃবৃন্দ। আন্তর্জাতিক সংগীতের মধ্যে দিয়ে সভা শেষ হয়। অনুরূপ কর্মসূচি তমলুকে রাজাবাজারের দলীয় অফিসে,পাঁশকুড়ার নজরুল ভবনে,ভোগপুরের শহীদ স্মৃতিভবনে,নিমতৌড়িতে দলীয় কার্যালয়ে, হলদিয়ার চৈতন্যপুরের দলীয় কার্যালয়ে,নোনাকুড়ি পার্টি অফিসেও উদযাপন করা হয়। তমলুকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রণব মাইতি ও জ্ঞানানন্দ রায়,শীলা দাস,চিন্ময় ঘোড়াই,ভোগপুরের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক ও মধুসূদন বেরা, নোনাকুড়িতে জেলা কমিটির সদস্য বাসুদেব সামন্ত, নিমতৌড়িতে জেলা কমিটির সদস্য অনুপ মাইতি,পাঁশকুড়াতে উপস্থিত ছিলেন দলের উত্তর ও দক্ষিণ লোকাল কমিটির সম্পাদক শ্রাবন্তী মন্ডল ও তপন নায়ক প্রমূখ।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন,১৯৪৮ সালে বিশিষ্ট মার্কসবাদী চিন্তানায়ক শিবদাস ঘোষ মাত্র ৬ জন সঙ্গীকে নিয়ে ২৪ পরগনায় জয়নগরে এই দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। '৪২ এর আগস্ট আন্দোলনে কারারুদ্ধ হন। নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি কংগ্রেসের দুইবার সভাপতি হয়েছিলেন,কেন তাকে কংগ্রেস থেকে প্রায় বের করে দেওয়া হলো? সেই সময় অবিভক্ত কমিউনিস্ট পার্টি(CPI) সিপিআই এর ভূমিকা কি ছিল? কেন সুভাষ বোসের পাশে সিপিআই পার্টির নেতৃত্ব দাড়ালো না? তদানীন্তন কংগ্রেসের নেতৃত্বের ভূমিকাতে তিনি বিচলিত হন। জেলের অভ্যন্তরে অনুশীলন সমিতির নেতৃত্বের কাছ থেকে মার্কসীয় দর্শনের সঙ্গে পরিচয় হয় তার। তারপর গভীরভাবে ঐ দর্শন পড়াশোনা করেন। সত্যিকারের একটি কমিউনিস্ট পার্টি গড়ে তোলার জন্য কঠিন কঠোর সংগ্রামে অবতীর্ণ হন। সেই অর্থে তার কোন নাম-ডাক ছিল না। সে সময় কোন অফিস ছিল না। রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন। তারপর মাত্র ছয় জনকে নিয়ে এই দলটি গড়ে তোলেন। অনেক ব্যঙ্গ-বিদ্রুপ সহ্য করতে হয়েছে। এখন ভারতবর্ষে ২৬ টি রাজ্যে এই দলের সংগঠন গড়ে উঠেছে ও বিস্তার হয়েছে।


No comments