ভোটের শেষ মুহূর্তে উত্তপ্ত নন্দীগ্রামরাজ্যের দুই দফায় বিধানসভা নির্বাচন ২৩ এবং ২৯ এপ্রিল। আজ প্রথম দফা ২৩শে এপ্রিল সকাল থেকে শুরু হয়েছিল নির্বাচন প্রক্রিয়া। বেলা বাড়ার সাথে সাথেই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত উত্তেজনা দেখা যায়।…
ভোটের শেষ মুহূর্তে উত্তপ্ত নন্দীগ্রাম
রাজ্যের দুই দফায় বিধানসভা নির্বাচন ২৩ এবং ২৯ এপ্রিল। আজ প্রথম দফা ২৩শে এপ্রিল সকাল থেকে শুরু হয়েছিল নির্বাচন প্রক্রিয়া। বেলা বাড়ার সাথে সাথেই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত উত্তেজনা দেখা যায়। নন্দীগ্রাম বিধানসভার অন্তর্গত ৩৭ নম্বর বুথ জেলেমারার ভেকুটিয়া ১ নম্বর অঞ্চল তৃণমূল অঞ্চল সভাপতি কে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অঞ্চল সভাপতিকে পুলিশের সাহায্য নিয়ে যাওয়া হল হাসপাতালে। সূত্রের জানাজায় ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি রাখো হরি ঘোড়াকে ব্যাপক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। রাখহরি ঘড়ার অভিযোগ তিনি যখন ভোট দিতে আসছিলেন সেই সময় বেশ কিছু বিজেপি কর্মী তাকে ঘিরে ধরে প্রচন্ড মারধর করে। তাকে উদ্ধার করে পুলিশ বাহিনী চিকিৎসার জন্য নন্দীগ্রাম সুপার স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয় সমগ্র অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপি দাবি রাখো হরি সন্ত্রাসের উদ্দেশ্যে বাড়ি থেকে লাঠি নিয়ে বেরিয়ে ছিলেন সাধারণ মানুষ রুখে দিয়েছেন।

No comments