ঘূর্ণিঝড়ে হলদিয়ায় অস্থায়ী বাতিস্তম্ভ ভেঙে পড়ল
সকাল থেকে প্রচন্ড রৌদ্রের তাপ, বিকেলে কালবৈশাখী ঝড়ে উল্টপালট হয়ে গেল শিল্প শহরের বিভিন্ন এলাকায়।আজ ৫ এপ্রিল বিকাল সাড়ে চারটা নাগাদ আচমকা ঝড়, ও শিলা বৃষ্টি, ঝড়ের দাপটে বিভিন্…
ঘূর্ণিঝড়ে হলদিয়ায় অস্থায়ী বাতিস্তম্ভ ভেঙে পড়ল
সকাল থেকে প্রচন্ড রৌদ্রের তাপ, বিকেলে কালবৈশাখী ঝড়ে উল্টপালট হয়ে গেল শিল্প শহরের বিভিন্ন এলাকায়।আজ ৫ এপ্রিল বিকাল সাড়ে চারটা নাগাদ আচমকা ঝড়, ও শিলা বৃষ্টি, ঝড়ের দাপটে বিভিন্ন জায়গায় গাছ দোকান ঘর ইলেকট্রিক খুঁটি নষ্ট হয়ে যায় প্রায় বিকাল সাড়ে চারটা থেকে শিল্প শহরের বিভিন্ন জায়গায় অন্ধকার নেমে আসে। চক দ্বীপা নওজোয়ান সংঘের আয়োজনে ফুটবল খেলার মাঠ তৈরি হয়েছিল অস্থায়ী বাতি স্তম্ভ ঝড়ের দাপটে ভেঙে পড়ে। আচমকা ঝড়ের জন্য অনেকেই বিভিন্ন জায়গায় আটকে পড়ে। বাতি স্তম্ভ ভেঙে পড়ায় অল্পের জন্য রক্ষা পায় ওই এলাকার মানুষজন। বাতি স্তম্ভে লাইট গুলো ক্ষয়ক্ষতি হলেও কোন মানুষের ক্ষয়ক্ষতি হয়নি বলে সূত্রে জানা যায়।
No comments