Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সেচ দপ্তরের জায়গায় নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেওয়ার পরও কাঠামো নির্মাণ চলতে থাকায় গ্রেপ্তার তিন

সেচ দপ্তরের জায়গায় নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেওয়ার পরও কাঠামো নির্মাণ চলতে থাকায় গ্রেপ্তার তিন
         পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের গুরুত্বপূর্ণ টোপা ড্রেনেজ খালের দক্ষিণ দিকের খালবাঁধের নীচে খালের ভেতরের দিকে ঘোল …

 


 সেচ দপ্তরের জায়গায় নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেওয়ার পরও কাঠামো নির্মাণ চলতে থাকায় গ্রেপ্তার তিন


         পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের গুরুত্বপূর্ণ টোপা ড্রেনেজ খালের দক্ষিণ দিকের খালবাঁধের নীচে খালের ভেতরের দিকে ঘোল চাপদা মৌজায় রাজকুমার নায়েক এক ব্যক্তি অবৈধ নির্মাণ করেছিল দু বছর আগে সিমেন্টের খুঁটি পুঁতে। বর্তমানে সেই স্থানে কলম করে মেঝে ঢালাই করছে। ওই নিকাশী খাল দিয়ে পাঁশকুড়া ব্লকের মাইসোরা,কেশাপাট ও কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ৩০-৩৫টি গ্রামের জলনিকাশী হয়ে থাকে। গত সাতদিন পূর্বে ওই ব্যক্তি ঐ খুঁটি সরিয়ে ওই স্থানে কংক্রিটের কলম নির্মাণ করে ছাদ ঢালাই করার কাজ শুরু করে। ফলস্বরূপ সেচ দপ্তরের খন্যাডিহি সেকশনের আধিকারিকের পক্ষ থেকে ওই ব্যক্তিকে বেআইনি নির্মাণ বন্ধ রাখার নোটিশ দেওয়া হলেও তা অমান্য করে কাজ করায় দপ্তরের পক্ষ থেকে আজ সকালে পাঁশকুড়া থানায় অভিযোগ জানানো হয়। সেই পরিপ্রেক্ষিতে পুলিশ ওই নির্মাণকারী সহ দুই শ্রমিককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিয়ে এলাকায় সেচ দপ্তরের খালের ভেতরে বেআইনি নির্মাণকারীদের মধ্যে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে।

No comments