আইসিভিপি হলদিয়া এলামনি এসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরে কি বার্তা দিলেন মিৎসুবিশি প্ল্যানহেড- এসি মিশ্র
নির্বাচন পরবর্তী আবহে মুমূর্ষু থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদান শিবির করলেন আইসি ভিপি হলদিয়া ইউনিট।ঝাড়গ্রামে ঈশ্বরচন্…
আইসিভিপি হলদিয়া এলামনি এসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরে কি বার্তা দিলেন মিৎসুবিশি প্ল্যানহেড- এসি মিশ্র
নির্বাচন পরবর্তী আবহে মুমূর্ষু থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদান শিবির করলেন আইসি ভিপি হলদিয়া ইউনিট।ঝাড়গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক কলেজের প্রাক্তনীদের,আইসিভিপি হলদিয়া এলামনি এসোসিয়েশনের উদ্যোগে হলদিয়া টাউনশিপ রিফাইনারি ক্লাবে রক্তদান শিবির থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য তীব্র গরমে রক্তের যোগান জোগাতে সকাল থেকে হলদিয়া রিফাইনারি এমপ্লয়িজ ক্লাবে রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়।
ঝাড়গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক কলেজের প্রাপ্তনীদের সহযোগিতায় ২৬ এপ্রিল রবিবার আইসিভিপি হলদিয়া এলামনি এসোসিয়েশনের উদ্যোগে হলদিয়া টাউনশিপ রিফাইনারি ক্লাবে প্রায় ১০০ জনের টার্গেট নিয়ে রক্তদান শিবির শুরু হয় পুরুষ মহিলা রক্তদান উৎসবে যুক্ত হন । মোট ৮২ জন রক্ত দান করেন তার মধ্যে ২০ জন মহিলা ছিলেন। আইসিভিপি হলদিয়া যে সকল সদস্যরা রয়েছেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে সন্ধ্যায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যাসাগর ইউনিভার্সিটির অনেক পড়ুয়া রয়েছেন সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। সেই সকল পড়ুয়ারা একত্রিত হয়ে বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রত্যকে একত্রিত হওয়া এবং তাদের প্রত্যেক পরিবারের সকল সদস্যদের নিয়ে মিলন উৎসবে যোগদান। আজকে রক্তদান শিবিরে চোখে পড়ার মতো বিভিন্ন অফিসার, হলদিয়া কর্মরত বিভিন্ন আধিকারিক রক্তদান করলেন। জানা যায় বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিভিন্ন ছাত্ররা হলদিয়ার বিভিন্ন অফিসে যারা কাজ করেন কলেজের ৩০০ জন প্রাক্তনী। সেই সকল প্রাক্তন ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে আজকের এই রক্তদান শিবির এবং তাদের পরিবারের সকল সদস্যদের নিয়ে বাৎসরিক সাংস্কৃতিক উৎসবে মাতলেন। আজকের উৎসবে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম থেকে আগত ইউনিটের সদস্য সদস্যরা দেবপ্রিয় মাহাতো,অমিতাভ সৎপতি, দেবযানী সৎপতি, অনিমা সিং, পক্ষ থেকে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন মিৎসুবিশি প্রাণ হেড এসি মিশ্র , সংগঠনের সভাপতি কমলেশ গিরি, সম্পাদক সুবল হাঁসদা, এবং অর্গানাইজ কমিটির অন্যতম সদস্য জন্মেজ্ঞয় মান্না ।


No comments