সুতাহাটায় উন্নয়নের দাবিতে ভোট বয়কট
আসন্ন বিধানসভা নির্বাচন ২৩ এপ্রিল অনুষ্ঠিত হতে চলছে হলদিয়া শিল্পাঞ্চল ২০৯ সংরক্ষিত বিধানসভা সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস এছাড়াও নির্দল প্রার্থীরা দাঁড়িয়েছেন এবারে নির্বাচনে। হলদিয়া পৌর…
সুতাহাটায় উন্নয়নের দাবিতে ভোট বয়কট
আসন্ন বিধানসভা নির্বাচন ২৩ এপ্রিল অনুষ্ঠিত হতে চলছে হলদিয়া শিল্পাঞ্চল ২০৯ সংরক্ষিত বিধানসভা সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস এছাড়াও নির্দল প্রার্থীরা দাঁড়িয়েছেন এবারে নির্বাচনে। হলদিয়া পৌরসভার অন্তর্গত সুতাহাটা ১ নম্বর ওয়ার্ড এলাকায় রাস্তা জল এবং বিদ্যুতের দাবি নিয়ে এলাকার ভোটার গন তারা সাব জানিয়ে দিলেন অনেক ভোট হয়েছে কথা দিয়ে কেউ কথা রাখেনি। তাই এবারে নির্বাচনে সার্বিক উন্নয়নের দাবি নিয়ে তারা ভোট বয়কট করবেন । শাসক দল তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি আগে কাউন্সিলার পরের সিপিআইএমের প্রার্থী তারপরে বিজেপি বর্তমানে তৃনমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন তাকেও বারে বারে জানানোর হয়েছে কিন্তু কথা দিয়ে কথা রাখেননি। ভোট এলেই বলে যায় সবকিছু ভোটের পর করবেন তারপর ভোট চলে যায় কাউকেই পাওয়া যায় না। হলদিয়া পৌরসভা দীর্ঘ চার বছর নির্বাচন হয়নি তাই উন্নয়ন থমকে রয়েছে। বর্তমানে এসডিও এই হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক হিসেবে কাজ করছেন। আমাদের পাড়া আমাদের সমাধান বুথে ১০ লক্ষ টাকা করে খরচ করা হয়েছে কিন্তু ওই এলাকায় উন্নয়নের কোন ছাপ পড়েনি বলে জানালেন। তাই এই নির্বাচনে যেই দল যেই প্রার্থী তাদের উন্নয়নের কাজ করবেন তাদেরকেই এবারে ভোট দেবেন বলে সাফ জানিয়ে দিলেন।


No comments