Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নির্বাচনী সভা

নির্বাচনী সভা সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: ঘাটাল মহকুমার তিনটি কেন্দ্রের এস ইউ সি আই (কম্যুনিস্ট) প্রার্থীদের সমর্থনে আজ ঘাটাল শহরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় ঘাটাল কেন্দ্রের প্রার্থী নাড়ু…

 




নির্বাচনী সভা 

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: ঘাটাল মহকুমার তিনটি কেন্দ্রের এস ইউ সি আই (কম্যুনিস্ট) প্রার্থীদের সমর্থনে আজ ঘাটাল শহরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় ঘাটাল কেন্দ্রের প্রার্থী নাড়ুগোপাল দোলই, দাসপুর কেন্দ্রের প্রার্থী জগদীশ মণ্ডল অধিকারী ও চন্দ্রকোনা কেন্দ্রের প্রার্থী অঞ্জন জানা বক্তব্য রাখেন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার সম্পাদক প্রণব মাইতি। তিনি সাধারণ মানুষকে ভোট দেওয়ার আগে দল বিচার করার আহ্বান জানান। প্রণববাবু বলেন - কারা ক্ষমতায় থেকে জনবিরোধী নীতি নিচ্ছে,আর কোন শক্তি জনস্বার্থে আন্দোলন সংগঠিত করছে,তার ভোট দেওয়ার প্রাক্কালে বিচার করতে হবে। 

সভায় সভাপতিত্ব করেন, স্থানীয় নেতৃত্ব দেবাশিস মাইতি। প্রারম্ভিক বক্তব্য রাখেন লোকাল কমিটির সম্পাদক সুব্রত মাজী।



No comments