ভোটের শেষের পরেই ১০ তৃণমূল কর্মী আক্রান্ত ময়নায় ময়না বিধানসভার বাকচার আড়ংকেয়ারানা এলাকার ২৪১ নম্বর বুথে ভোট শেষ হওয়ার পরই ইভিএম নিয়ে বেরোনোর পরে তৃণমূল পোলিং এজেন্ট সহ তৃণমূল কর্মীদের উপর মারধর,কান ছিঁড়ে নেয়া অভিযোগ। অভি…
ভোটের শেষের পরেই ১০ তৃণমূল কর্মী আক্রান্ত ময়নায়
ময়না বিধানসভার বাকচার আড়ংকেয়ারানা এলাকার ২৪১ নম্বর বুথে ভোট শেষ হওয়ার পরই ইভিএম নিয়ে বেরোনোর পরে তৃণমূল পোলিং এজেন্ট সহ তৃণমূল কর্মীদের উপর মারধর,কান ছিঁড়ে নেয়া অভিযোগ। অভিযোগের তীর বিজেপির দিকে। আক্রান্ত ১০ জন তৃণমূল কর্মী বলে অভিযোগ। ইতিমধ্যেই আক্রান্ত দের ময়না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। পাল্টা বিজেপির অভিযোগ ঘটনাস্থলের সামনে এক বিজেপি নেতার বাড়িতে চড়াও হয় তৃণমূল কর্মীরা। তার বাড়ি ভাঙচুর চালানোর চেষ্টা করে পরে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার জেরে তমলুক সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার জেলা সম্পাদক সৌমেন ধারা তার মা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ মহিলাকে ময়না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় তৃণমূল এবং বিজেপি থানার দ্বারস্থ হয়েছে।

No comments