Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মোটর সাইকেল সহ তল্লাশির বিষয়ে নির্বাচন কমিশনের হুংকারই সার

মোটর সাইকেল সহ তল্লাশির বিষয়ে নির্বাচন কমিশনের হুংকারই সার সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট পর্ব প্রসঙ্গে এস ইউ সি আই(কমিউনিস্ট)দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদ…

 



মোটর সাইকেল সহ তল্লাশির বিষয়ে নির্বাচন কমিশনের হুংকারই সার 

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট পর্ব প্রসঙ্গে এস ইউ সি আই(কমিউনিস্ট)দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক বলেন,

বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের দিনে জেলায় প্রায় নির্বিঘ্নে ভোট পর্ব মিটলেও নির্বাচন কমিশনের মোটর সাইকেল সংক্রান্ত নির্দেশ ও নানা দাপাদাপি সত্ত্বেও গতকাল(২২ এপ্রিল)রাত্রিতে জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বেশিরভাগ জায়গায় রাজ্যের শাসক ও বিরোধী উভয় দলের পক্ষ থেকে জমায়েত করে খাওয়া-দাওয়া অবাধে চলেছে। সন্ধ্যের পর থেকে এক্ষেত্রে সেন্ট্রাল বাহিনী ও রাজ্য বাহিনীর কাউকেই প্রায় কোন হস্তক্ষেপ করতে দেখা যায়নি। পাশাপাশি আজও মোটর সাইকেলে বা টোটোতে ভোটারদের নিয়ে যাওয়া প্রভৃতি কার্যক্রমও অন্যান্য ভোটের মতোই চলেছে। নারায়নবাবু বলেন,পাঁশকুড়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বাঁকাডাঙ্গা শীতলা প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গাছের তলায় বসে ছিল। আমি সহ অনেককেই কোনও তল্লাশি করতেও দেখা যায়নি।



No comments