আমরা সবাই এর উদ্যোগে শোলাট গ্রামে সার্বজনীন শ্রী শ্রী পঞ্চমুখী বজরং পূজাপঞ্চমুখী হনুমান পূজা বজরং পূজা হল ভগবান হনুমানের পঞ্চমুখ বিশিষ্ট বিশেষ রূপে আরাধনা যা অশুভ শক্তির বিনাশ সুরক্ষা শক্তি জ্ঞান এবং সমৃদ্ধি লাভের জন্য অত্যন্ত শক…
আমরা সবাই এর উদ্যোগে শোলাট গ্রামে সার্বজনীন শ্রী শ্রী পঞ্চমুখী বজরং পূজা
পঞ্চমুখী হনুমান পূজা বজরং পূজা হল ভগবান হনুমানের পঞ্চমুখ বিশিষ্ট বিশেষ রূপে আরাধনা যা অশুভ শক্তির বিনাশ সুরক্ষা শক্তি জ্ঞান এবং সমৃদ্ধি লাভের জন্য অত্যন্ত শক্তিশালী বলে গণ্য করা হয়।
পঞ্চমুখী হনুমানের পাঁচটি মুখ এবং তার তাৎপর্য রয়েছে প্রতিটি মুখে
প্রথমত -(পূর্বমুখী) হনুমান- ভক্তি ও শত্রু বিনাশ।
দ্বিতীয়তঃ নৃসিংহ (দক্ষিণমুখী) ভয় ও দূর করা।
তৃতীয়ত গরুড় (পশ্চিম মুখী)- নেতিবাচক ও বিষাক্ত প্রভাব দূর করা।
চতুর্থ বরাহ (উত্তরমুখী) সমৃদ্ধি ও সম্পদ লাভ।
পঞ্চমত হয়গ্রিব ( ঊর্ধ্বমুখী বা আকাশমুখী) জ্ঞান ও বিদ্যা অর্জন।
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড শোলাট গ্রামে আমরা সবাই উদ্যোগে ১লা এপ্রিল এবং ২রা এপ্রিল দুদিন বিশেষ অনুষ্ঠান মধ্য দিয়ে শ্রী শ্রী পঞ্চমুখী বজরং পূজা আয়োজন করা হয়। ২ রা এপ্রিল হনুমান জয়ন্তী সন্ধ্যায় পূজা পাঠ এবং মহাযজ্ঞ এবং রামায়ন পাঠ রাম রসায়ন কীর্তন গান এবং সর্বশেষ খিচুড়ি প্রসাদ বিতরণ। পূজা অর্চনা কে কেন্দ্র করে এলাকার মানুষের উৎসাহ উদ্দীপনা দেখা যায়। সন্ধ্যা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার মায়েদের উপস্থিতি উল্লেখযোগ্য। কমিটির সদস্যরা বলেন গ্রামের নেতিবাচক বিষাক্ত প্রভাব দূর করা এলাকায় সুখ সম্পৃদ্ধি জ্ঞান ও বিদ্যা শত্রু বিনাশ জন্যই আমরা এই পূজা অর্চনা করে থাকি। আমরা চাই পঞ্চমুখী বজরং আমাদের গ্রামের সকলে বিপদ থেকে রক্ষা করবে। সেই উদ্যোগেই আমাদের এই পূজা অর্চনা।

No comments