বিরোধী দলনেতা রাজনীতি থেকে বিদায়- শ্যামল, কটাক্ষ বিজেপি প্রার্থী - প্রদীপ২০২৬ বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী রাজনীতি থেকে বিদায়। বললেন আইএনসিটিসি কোর কমিটির কনভেনার শ্যামল মাইতি কটাক্ষ করেছেন হলদিয়া বিধানসভার বিজেপি প্রার্থী …
বিরোধী দলনেতা রাজনীতি থেকে বিদায়- শ্যামল, কটাক্ষ বিজেপি প্রার্থী - প্রদীপ
২০২৬ বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী রাজনীতি থেকে বিদায়। বললেন আইএনসিটিসি কোর কমিটির কনভেনার শ্যামল মাইতি কটাক্ষ করেছেন হলদিয়া বিধানসভার বিজেপি প্রার্থী প্রদীপ বিজলী
৩০ শে মার্চ থেকে শুরু হয়েছে রাজ্যে প্রথম দফা ভোটের নমিনেশন চলবে ৬ এপ্রিল পর্যন্ত। আজ ২রা এপ্রিল বৃহস্পতিবার হলদিয়া বাবাজি বাসা থেকে সুসজ্জিত শোভাযাত্রার মধ্য দিয়ে মহিষাদল নন্দীগ্রাম এবং হলদিয়া বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন বাইরে কি বার্তা দিলেন আইএনটিটিইউসি হলদিয়া কোর কমিটির নেতৃত্ব শ্যামল মাইতি।
আজ ২রা এপ্রিল বৃহস্পতিবার হলদিয়া বাবাজি বাসা থেকে তৃণমূল কংগ্রেসের তিন প্রার্থী নন্দীগ্রাম মহিষাদল এবং হলদিয়া, বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে এসডিও অফিসে পৌঁছান তাদের মনোনয়নপত্র জমা দিলেন মহিষাদল তৃণমূল কংগ্রেস প্রার্থী তিলক চক্রবর্তী নন্দীগ্রাম পবিত্র কর হলদিয়া তাপসী মন্ডল। আইএনটিটিইউসি হলদিয়া কোর কমিটির অন্যতম নেতৃত্ব শ্যামল মাইতি বলেন হলদিয়া মহিষাদল এবং নন্দীগ্রাম সহ জেলা ১৬টিআসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করবে এছাড়াও ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়লাভ করবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হারছে এবং রাজনীতি থেকে বিদায় নেবে। হলদিয়ার বিজেপি প্রার্থী প্রদীপ বিজলী বলেন পাগলের প্রয়াস আমরা দেখেছি সিওডি না হয়ে শ্রমিকদের ভুল বুঝিয়ে সবুজ আবির মিষ্টান্ন খাওয়াচ্ছেন, ঠিক তেমনি ভাবে ২৩ এপ্রিল নির্বাচন রয়েছে। তার আগেই বলছে নির্বাচনে জয়লাভ করবে তাহলে কি নির্বাচন না করেই ভোটারদের ভোট দিতে না দিয়েই নিজেরাই ছাপ্পা মেরে এই নির্বাচনের জয়ের জন্য আশাবাদী করছে? সেটা হবে না কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী থাকবে আশা করি কোন রকমে বিশৃংখলা হলে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে আর হলদিয়ার মানুষ তারা বুঝে নিয়েছে আগামী দিনে কাকে ভোট দিলে তাদের ভোট সুরক্ষিত থাকবে। দলবদল বিধায়ক সমস্ত রাজনৈতিক দলের জল খেয়ে এখন শাসক দলের মরার সময় টোপ টানছে সেটা নির্বাচনে ভোটাররা বুঝিয়ে দেবে তাদের সঙ্গে লুকোচুরি খেলা চিরতরে বন্ধ করবে।

No comments