রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন বিজেপি প্রার্থী- প্রদীপ রাজ্যে দুই দফার আগামী ২৩ এবং ২৯শে এপ্রিল। পূর্ব মেদিনীপুর জেলা নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল। আজ রবিবার ছুটির দিন হলদিয়া টাউনশিপ মাখন বাবুর বাজার থেকে বিসিরায় হাসপাতাল পর্…
রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন বিজেপি প্রার্থী- প্রদীপ
রাজ্যে দুই দফার আগামী ২৩ এবং ২৯শে এপ্রিল। পূর্ব মেদিনীপুর জেলা নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল। আজ রবিবার ছুটির দিন হলদিয়া টাউনশিপ মাখন বাবুর বাজার থেকে বিসিরায় হাসপাতাল পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে দলীয় কর্মীদের নিয়ে হলদিয়া বিধানসভার নির্বাচক মন্ডলীদের কাছে আশীর্বাদ পাওয়ার জন্য সকাল থেকে বেরিয়ে পড়েন। ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রার্থী প্রদীপ বিজলী তিনি জানালেন এলাকার শিক্ষিত যুবসমাজ তারা বদ্ধপরিকর সরকার পাল্টাতে। শিল্প শহর হলদিয়া কলকারখানা থাকার পরেও তাদের কাকা দাদা জ্যাঠা বাবাকে থাকতে হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে, তাই এলাকায় কারখানায় দক্ষ ও অদক্ষ শ্রমিকদের কাজের দাবি নিয়েই নতুন প্রজন্ম এগিয়ে এসেছেন তারা মিছিলে সরকার পাল্টানো দরকার এই স্লোগান নিয়ে।

No comments