নির্বাচন আধিকারিক এর টোল ফ্রি নাম্বার এবং প্রশাসনের ফোন নাম্বার বিতরণ করা হচ্ছে সাধারণ ভোটারদের মধ্যেআসন্ন বিধানসভা নির্বাচন রাজ্যের দুই দফার অনুষ্ঠিত হবে আগামী ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ করতে আধা সামরি…
নির্বাচন আধিকারিক এর টোল ফ্রি নাম্বার এবং প্রশাসনের ফোন নাম্বার বিতরণ করা হচ্ছে সাধারণ ভোটারদের মধ্যে
আসন্ন বিধানসভা নির্বাচন রাজ্যের দুই দফার অনুষ্ঠিত হবে আগামী ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ করতে আধা সামরিক বাহিনী এবং পুলিশের তরফ থেকে চলছে বিভিন্ন এলাকায় রুট ম্যাচ। তারই সঙ্গে নির্বাচন কমিশনে এবং স্থানীয় থানার টোল ফ্রি নাম্বার কাগজে লিখে বিতরণ করা হচ্ছে বিভিন্ন ভোটারদের মধ্যে। নির্বাচনে যাতে কোন রকমে ভোটাররা ভয় না পায় তারা অবাদ নির্ভয়ে ভোট দান পর্ব শেষ করতে পারে কোন রকমের বিশৃঙ্খলা দেখতে পেলেই টোল ফ্রি নাম্বার এবং স্থানীয় পুলিশে ফোন করে জানাতে পারে তার জন্যই কাগজের মধ্যে কুপন তৈরি করে নির্বাচন কমিশনের টোল ফ্রি নাম্বার এবং স্থানীয় থানার নাম্বার দিয়ে বিতরণ করা হচ্ছে। হলদিয়া থানার উদ্যোগে চিরঞ্জিবপুর বাজার এলাকায় আধা সামরিক বাহিনী এবং হলদিয়া থানার পুলিশ টহল দিচ্ছেন, এবং রুট ম্যাচ করার সময় সেই সময় সাধারণ ভোটারদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের টোল ফ্রি নাম্বার এছাড়াও জেলা ও স্থানীয় থানার ফোন নাম্বার। ইতিমধ্যে শান্তিপূর্ণ নির্বাচন করতে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল সশরীরে পূর্ব মেদিনীপুর জেলায় পৌঁছেছেন এবং বিভিন্ন সন্ত্রাস এলাকায় নিজেই ভোটার এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলছেন যাতে এবারে নির্বাচন অবাদ শান্তিপূর্ণভাবে হয় সেই লক্ষ্য নিয়ে পুলিশ প্রশাসন এবং আধা সামরিক বাহিনী এবং নির্বাচন কমিশন যৌথ প্রয়াস অব্যাহত রয়েছে।

No comments