রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডারের ছবি পুড়িয়ে মেচেদায় বিক্ষোভ গৃহস্থের রান্নার গ্যাস ৮৭৯ টাকা থেকে বাড়িয়ে হল ৯৩৯ টাকা। বাণিজ্যিক গ্যাস ১৮৭৫ টাকা থেকে হল ১৯৯০ টাকা। এর প্রতিবাদে এসইউসিআই (কমিউন…
রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডারের ছবি পুড়িয়ে মেচেদায় বিক্ষোভ
গৃহস্থের রান্নার গ্যাস ৮৭৯ টাকা থেকে বাড়িয়ে হল ৯৩৯ টাকা। বাণিজ্যিক গ্যাস ১৮৭৫ টাকা থেকে হল ১৯৯০ টাকা। এর প্রতিবাদে এসইউসিআই (কমিউনিস্ট)এর পক্ষ থেকে মেচেদাতে গ্যাস সিলিন্ডারের ছবি পুড়িয়ে বিক্ষোভে দেখানো হয়। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন এস ইউ সি আই, (কমিউনিস্ট)র মেচেদা লোকাল কমিটি সম্পাদক সুব্রত দাস ,জেলা কমিটির সদস্য স্বপন জানা, হেয়াতুল হোসেন। বক্তারা বলেন, ইরান আমেরিকা যুদ্ধকে হাতিয়ার করে মালিক শ্রেণীর স্বার্থে কেন্দ্রের বিজেপি সরকার গ্যাসের দাম বৃদ্ধির কথা ঘোষণা করল। গ্যাসের যোগান কম এখনো পর্যন্ত এই পরিস্থিতি সৃষ্টি হয়নি। অথচ কেন্দ্রের বিজেপি সরকার আগ বাড়িয়ে ৬০ টাকা করে সিলিন্ডার পিছু গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা অগণতান্ত্রিক। এরপর এরা পেট্রোল, ডিজেল খাদ্য পন্য, সারের দাম বাড়ানোর মতলবে আছে। যুদ্ধকে হাতিয়ার করে মালিক শ্রেণি ব্যাপক কালোবাজারি করবে বলে এস ইউ সি আই (কমিউনিস্ট)দলের নেতৃত্ব আশঙ্কা প্রকাশ করছে। এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিক্ষোভ সভায় প্রতীকী গ্যাসের সিলিন্ডার পোড়ানো হয়। অগ্নি সংযোগ করেন এসইউসিআই (কমিউনিস্ট্)পূর্ব মেদনীপুর উত্তর সংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রণব মাইতি।

No comments