নারী সুরক্ষা সাহেব আলি খাঁন--------------------------
পৃথিবীতে দুটি জাতি নারী ও পুরুষ।'
সৃষ্টির স্রষ্টা নারী আজও, সমাজে পায়নি খাতির।
বদ পুরুষরাই নারীদের, রেখেছ দমন করে।
খুশি মতো এদের এরা, খেলার পুতুল করে।
যখন তখন জুলুমবাজি,…
নারী সুরক্ষা
সাহেব আলি খাঁন
--------------------------
পৃথিবীতে দুটি জাতি
নারী ও পুরুষ।'
সৃষ্টির স্রষ্টা নারী আজও,
সমাজে পায়নি খাতির।
বদ পুরুষরাই নারীদের,
রেখেছ দমন করে।
খুশি মতো এদের এরা,
খেলার পুতুল করে।
যখন তখন জুলুমবাজি,
করে নির্যাতন,
পণ প্রথাতে বিয়ে করে।
বলে, আরো আনো পণ!
এমনি করে কত নারীর
অকালে গেছে প্রাণ,
নারী লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত -
নারী ধর্ষিতা, নারী শ্লীলতাহানি,
আছে কত প্রমাণ।
এই আমাদের সভ্য সমাজ,
এই হল পরিণাম।
সৃষ্টির স্রষ্টা নারী আজও,
হচ্ছে বলিদান।
দেশে দেশে আজ খুনীর খেলা,
খেলছে খুনীরাই।
বুক ফুলিয়ে ঘুরছে ওরা,
তোয়াক্কা করে নাই।
ধরা পড়লে হচ্ছে সাজা,
জেলে কিংবা শ্মশানে ঠাঁই!
No comments