শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে গত দুইদিন বন্দরের ভিতরে কাজ বন্ধ শিল্পশহর হলদিয়া , হলদিয়া বন্দরের ক্লিয়ারিং এজেন্ট এ এম এন্টারপ্রাইজ শ্রমিকদের বিক্ষোভের জেরে গত ২৬ শে মার্চ থেকে কাজ বন্ধ। বন্দরের ভিতরে ডাম্পার ড্রাইভার হেলপার ও শ…
শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে গত দুইদিন বন্দরের ভিতরে কাজ বন্ধ
শিল্পশহর হলদিয়া , হলদিয়া বন্দরের ক্লিয়ারিং এজেন্ট এ এম এন্টারপ্রাইজ শ্রমিকদের বিক্ষোভের জেরে গত ২৬ শে মার্চ থেকে কাজ বন্ধ। বন্দরের ভিতরে ডাম্পার ড্রাইভার হেলপার ও শ্রমিক মিলে কয়েক হাজার শ্রমিক কাজ করেন। শ্রমিকরা এ এম এন্টারপ্রাইজ অফিসে তালা লাগিয়ে দরজায় শাসক দল তৃণমূল কংগ্রেস আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের পতাকা লাগিয়ে দিলেন।
যদিও শাসক দল তৃণমূল কংগ্রেস আইএনটিটি ইউসি হলদিয়া কোর কমিটির কনভেনার শ্যামল মাইতি শ্রমিকদের নিয়ে দফায় দফায় আলোচনায় বসেন। কিন্তু শ্রমিকদের দাবি কর্তৃপক্ষ বিনা কারণে প্রায় সাত জন শ্রমিককে সাসপেন্ড করে রেখেছেন অন্যান্য শ্রমিকদের পিএফ ই এস আই জমা পড়েনি গত দু'বছর হয়ে গেল তাদের সিওডি হয়নি তাই তাদের এই কর্ম বিরতি। তাদের দাবি কোম্পানি কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো মেনে না নিলে তারা কাজে যুক্ত হবেন না বলে জানিয়েছেন। কোর কমিটির কনভেনর শ্যামল মাইতি আজ শ্রমিকদের নিয়ে আলোচনায় বসেন সঙ্গে ছিলেন হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস সভাপতি গোপাল দাস সহ কোর কমিটির নেতৃত্ববৃন্দ। আজকে আলোচনায় কোন সুরাহা মিলল না । আগামী দিনেও শ্রমিক ধর্মঘট অব্যাহত থাকবে বলে বিশেষ সূত্রে জানা যায়।

No comments