Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাট তাপবিদ্যুৎ মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রতিক্রিয়া দিলেন ফুল চাষী ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক

কোলাঘাট তাপবিদ্যুৎ মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রতিক্রিয়া দিলেন ফুল চাষী ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদককোলাঘাট ব্লকে ফুলের হিমঘর বিধানসভা নির্বাচনের ছ'মাসের মধ্যে চালুর প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে সারা বাং…

 

 


কোলাঘাট তাপবিদ্যুৎ মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রতিক্রিয়া দিলেন ফুল চাষী ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক

কোলাঘাট ব্লকে ফুলের হিমঘর বিধানসভা নির্বাচনের ছ'মাসের মধ্যে চালুর প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়কের প্রতিক্রিয়া


আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের মাঠে আয়োজিত নির্বাচনী সভায় আজ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় এলে ছ'মাসের মধ্যেই কোলাঘাটে ফুলের হিমঘর চালু করবার নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে ফুলচাষী ও ফুলব্যবসায়ীদের সংগঠন "সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতি"র সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকে দুটি বড় ফুলের বাজার রয়েছে। একটি হলো- কোলাঘাট রেলস্টেশনের এক নম্বর প্লাটফর্ম লাগোয়া, যা রেলের একটি নয়নজুলির এক কোনে মাত্র ১৪৬৯ বর্গমিটার জায়গায় উপর অবস্থিত। আরেকটি ফুলবাজার ১৬ নম্বর জাতীয় সড়কের দেউলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তার উপরই বসে। যা পানসিলায় নবনির্মিত ফুলবাজারে স্থানান্তরিত হওয়ার কথা। কিন্তু প্রায় দু বছর আগে ওই বাজারটি গড়ে তোলা হলেও কোন এক অজ্ঞাত কারণে এখনো তা স্থানান্তরিত হয়নি। 

নারায়নবাবু বলেন,কোলাঘাট ব্লকের ফুলচাষী ও ফুলব্যবসায়ীদের প্রধান গুরুত্বপূর্ণ দাবী,এই দুটি স্থানের ফুলবাজারকে আধুনিক মানের ফুলবাজার হিসেবে গড়ে তোলা। পাশাপাশি ব্লকে একটি সরকারী উদ্যোগে ফুল রাখার হিমঘর স্থাপন। হিমঘর সাধারণত কাজে লাগে যখন একসঙ্গে একদিনে বিরাট পরিমাণ ফুলের চাহিদা মেটাতে হয়। তখন ওই চাহিদা মেটানোর জন্য কয়েকদিন আগে থেকেই হিমঘরে ফুল মজুত রাখতে হয়। যা রাখে ফুলব্যবসায়ীরা। এতে বিশেষভাবে উপকৃত হয় ফুলব্যবসায়ীরাই।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষিত হলে ফুলব্যবসায়ীরা অবশ্যই উপকৃত হবেন। সেজন্যে আমরা চাই-হিমঘরের পাশাপাশি দুই জায়গায় সরকারি উদ্যোগে আধুনিকমানের ফুলবাজার অবিলম্বে চালু করা হোক।

No comments