দেউলপোতা অঞ্চল এলাকায় দুঃস্থ অসহায় মানুষদের হাতে মুরগি বাচ্চা তুলে দেওয়া হলহলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত চারটি গ্রাম পঞ্চায়েত নিয়ে পঞ্চায়েত সমিতি গঠন। হলদিয়া পঞ্চায়েত সমিতির দুটি গ্রাম পঞ্চায়েত বিজেপি দ্বারা পরিচালিত…
দেউলপোতা অঞ্চল এলাকায় দুঃস্থ অসহায় মানুষদের হাতে মুরগি বাচ্চা তুলে দেওয়া হল
হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত চারটি গ্রাম পঞ্চায়েত নিয়ে পঞ্চায়েত সমিতি গঠন। হলদিয়া পঞ্চায়েত সমিতির দুটি গ্রাম পঞ্চায়েত বিজেপি দ্বারা পরিচালিত। সেই দুটি গ্রাম পঞ্চায়েত কে হলদিয়া পঞ্চায়েত সমিতি হাতে না মেরে পাতে মারার চেষ্টা করছে বলে এমনই অভিযোগ করলেন দেউল পোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিৎ রানা।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/vaBJARNuq7I
পঞ্চায়েত আইনে গণ মন্থন ব্যবস্থা সুরক্ষিত করার জন্য প্রকল্প রয়েছেন কিন্তু দেউলপোতা অঞ্চল বিজেপি পরিচালিত বলেই হলদিয়া পঞ্চায়েত সমিতি সেই পঞ্চায়েতকে অন্ধকারে রেখে গণবন্টন ব্যবস্থা না দিয়ে শাসকদলের পঞ্চায়েতগুলিকে দিয়ে থাকেন। তাই দেউলপোতা অঞ্চল তাদের ওল্ড ফাণ্ড থেকে এলাকা দুঃস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য মুরগি বাচ্চা তুলে দেওয়া হল প্রায় 300 পরিবারের হাতে । পঞ্চায়েত এলাকায় আর্থিক স্বচ্ছতা ফিরিয়ে আনতে পঞ্চায়েত প্রধানের উদ্যোগেই হাঁস মুরগি এইগুলি তুলে দেওয়া হলো। আগামী দিনে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আরো কর্মসূচি নেওয়া হবে বলে জানালেন।

No comments