প্রার্থী তালিকা প্রকাশ হতেই দলত্যাগী বিজেপি নেতা!দল ছাড়লেন মহিষাদলের একুশের পদ্ম প্রার্থী
প্রার্থী নিয়ে ক্ষোভ? তার জেরে দল ছাড়লেন মহিষাদলের বিজেপি নেতা,যিনি ২১ শের বিধানসভার পদ্মপ্রার্থী ও ছিলেন।প্রার্থী নিয়ে দলের সিদ্ধান্ত মান…
প্রার্থী তালিকা প্রকাশ হতেই দলত্যাগী বিজেপি নেতা!দল ছাড়লেন মহিষাদলের একুশের পদ্ম প্রার্থী
প্রার্থী নিয়ে ক্ষোভ? তার জেরে দল ছাড়লেন মহিষাদলের বিজেপি নেতা,যিনি ২১ শের বিধানসভার পদ্মপ্রার্থী ও ছিলেন।প্রার্থী নিয়ে দলের সিদ্ধান্ত মানতে পারেননি। তারি প্রতিবাদ করে দল ছাড়লেন মহিষাদল বিধানসভা 208 কেন্দ্রের ২০২১ সালের পরাজিত বিজেপি প্রার্থী বিশ্বনাথ ব্যানার্জি।বিশ্বনাথ ব্যানার্জি বলেন বিজেপি দল কর্পোরেট সংস্থায় রূপান্তরিত হয়ে গেছে। মহিষাদল সহ পুর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন কেন্দ্রের বিজেপি প্রার্থীর সে কথাই প্রমাণ করছে বলে দাবি করেন তিনি।যে আদর্শ দেখে তিনি বিজেপিতে এসেছিলেন সেই আদর্শ নেই বলেও জানান বিশ্বনাথ।তবে বিশ্বনাথ এর দল ছাড়াকে কটাক্ষ করে তৃণমূল বিধায়ক। তবে বিজেপি প্রার্থী সুভাষ চন্দ্র পাঁজা বলেন দল যে সিদ্ধান্ত নিয়েছে তা মাথা পেতে নিতে হবে।

No comments