তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হলদিয়া বিধানসভা ২০৯ প্রার্থী তাপসী মন্ডল তার সমর্থনে চৈতন্যপুর বাজারে কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে নামলেন।। গত ১৫ ই মার্চ নির্বাচন কমিশনার জ্ঞানেষ কুমার নির্বাচনের নির্ঘণ্টন প্রকাশ করেছেন…
তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ
হলদিয়া বিধানসভা ২০৯ প্রার্থী তাপসী মন্ডল তার সমর্থনে চৈতন্যপুর বাজারে কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে নামলেন।। গত ১৫ ই মার্চ নির্বাচন কমিশনার জ্ঞানেষ কুমার নির্বাচনের নির্ঘণ্টন প্রকাশ করেছেন নির্বাচনে বিধি লাগু হয়েছে। গত ১৬ মার্চ বিরোধী বিজেপি এবং সিপিআইএম তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। আজ ১৭ ই মার্চ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের প্রার্থী তালিকা প্রকাশ হলো। প্রার্থী তালিকা প্রকাশ হতেই হলদিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপসী মন্ডলের সমর্থনে চৈতন্যপুর এলাকায় মিছিল সংঘটিত হয়।
পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূলের প্রার্থী তালিকা:-
পাঁশকুড়া পশ্চিম - সিরাজ খান,পাঁশকুড়া পূর্ব - অসীম মাজি, তমলুক - দীপেন্দ্র নারায়ণ রায়, ময়না - চন্দন মন্ডল, নন্দকুমার - সুকুমার দে, মহিষাদল - তিলক চক্রবর্তী, হলদিয়া - তাপসী মন্ডল, নন্দীগ্রাম - পবিত্র কর, চণ্ডীপুর - উত্তম বারিক, ভগবানপুর - মানব পড়ুয়া, খেজুরী - রবীন মন্ডল, পটাশপুর - পীযুষ পন্ডা , কাঁথি উত্তর - দেবাশীষ ভূঁইয়া (লালু), কাঁথি দক্ষিণ - তরুণ জানা , রামনগর - অখিল গিরি, এগরা - তরুণ মাইতি

No comments